বাংলাদেশ সদস্য নয়ঃ
ন্যাটোর বর্তমান সদস্য-দেশের সংখ্যা ৩১। এদের মধ্যে ২৯ টি দেশ ইউরোপের, আর বাকি ২ টি দেশ উত্তর আমেরিকার৷ ২০০৯ সালের ১ এপ্রিল আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া ন্যাটোতে যোগ দেয়। উত্তর মেসিডোনিয়া ২৭ মার্চ ২০২০ তারিখে যোগ দেয়। সর্বশেষ ফিনল্যান্ড ৪ এপ্রিল ২০২৩ তারিখে ন্যাটোতে যোগ দেয়।
Related Questions
কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।
বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বিস্তারিত গণনার লক্ষ্যে অনুষ্ঠিত দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়।
মণিপুরী নৃগোষ্ঠী ভারত ও বাংলাদেশে বসবাসকারী একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী। এদের আদি নিবাস ভারতের উত্তর- পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে রাজনৈতিক ও সংঘাতজনিত কারণে এরা মণিপুর রাজ্য থেকে বিতাড়িত হয়ে উপমহাদেশের বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করে। বাংলাদেশে আসা মণিপুরীরা মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার মণিপুরী পাড়ায় বাস করে। ভাষাগত এবং ধর্মীয় ভিন্নতার কারণে বাংলাদেশের মণিপুরীরা তিনটি শাখায় বিভক্ত এবং স্থানীয়ভাবে তারা বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙন নামে পরিচিত। বাংলাদেশের মণিপুরীদের মধ্যে বিষ্ণুপ্রিয়ারা সংখ্যাগরিষ্ঠ। জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী, বাংলাদেশে মোট মণিপুরী জনসংখ্যা ২২৯৭৮ জন।
-মৌলভীবাজারে ৩১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো মণিপুরী নৃগোষ্ঠী। এখানে মণিপুরী নৃগোষ্ঠীর তিনটি শাখার (বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙন) জনগণ বাস করে।
-পাঙন মনিপুরী সম্প্রদায়। ইসলাম ধর্মে বিশ্বাসী।মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এরা বসবাস করে। এদের মোট জনসংখ্যা প্রায় ১০ হাজার। আর সিলেট জেলায় ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মণিপুরী নৃগোষ্ঠী।
-সিলেট জেলায় মূলত বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ মণিপুরীরা বাস করে।
অনিয়ন্ত্রিত জাহাজ ও ইঞ্জিন চালিত নৌকার চলাচল, মাত্রাতিরিক্ত মৎস্য সম্পদ আহরণ, সমুদ্রে বর্জ্য ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিক্ষেপ, প্রবাল ধ্বংস, জীববৈচিত্র্য হ্রাস ও জলবায়ু পরিবর্তন রোধে পরিবেশ মন্ত্রণালয় বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ১৩(১) ও (২) এর ক্ষমতাবলে ১২ জানুয়ারি- ২০২২ সালে সেন্টমার্টিন দ্বীপ ও এর আশেপাশের ১৭৪৩ বর্গ কি.মি. এলাকাকে Marine Protected Area (MPA) ঘোষণা করে।
-এর আগে ১৯৯৯ সালে সেন্টমার্টিন এলাকাকে Ecological Critical Area (ECA) ঘোষণা করা হয়েছিল।
পঞ্চম আদমশুমারি ২০১১ - এর চূড়ান্ত রিপোর্ট মতে, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটির আয়তন ৬,১১৬.১১ বর্গ কিমি। আয়তনে ছোট জেলা নারায়ণগঞ্জ (৬৮৪.৩৭) বর্গ কিমি)।
জব সলুশন