এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
প্রণালী হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে।
- অর্থাৎ প্রণালী একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলধারাকে সংযুক্তও করে।
- 'বাবেল মান্দেব প্রণালী এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে এডেন সাগর / আরব সাগরের সাথে লোহিত সাগরকে।
Related Questions
রুশ বিপ্লবের পর ১৯১৭ সালে ফিনল্যান্ড একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়।সুইডেনের উপনিবেশ হলো নরওয়ে। ডেনমার্কের কাছ থেকে আইসল্যান্ড স্বাধীনতা লাভ করে। ক্যারাবিয়ান দেশগুলো ব্রিটেনের উপনিবেশ ছিল, তবে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ। ইউরোপে ব্রিটেনের একমাত্র উপনিবেশ ছিল মাল্টা।
১৯৭৯ সালে ভিয়েতনামে সোভিয়েত ইউনিয়ন Cam Ranh Air Base & Naval Base স্থাপন করে। রাশিয়া ২০১৩ সালে নৌঘাটি এবং ২০১৪ সালে বিমান ঘাটির কার্যক্রম স্থগিত ঘোষণা করলেও সেখানে লজেস্টিক সাপ্লাই এর কাজ করে যাচ্ছে।
- দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালায় ১৫ শতকে যে সভ্যতা গড়ে উঠেছিলো তা ইনকা সভ্যতা নামে পরিচিত।
- ইনকা শব্দের অর্থ ‘সূর্যের সন্তান’।
- এখানকার সম্রাটগণ তাদের বসবাসের জন্য মাচুপিচু তৈরি করেন।
- এটিকে সবচেয়ে আধুনিক সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়।
- এ সভ্যতার ব্যাপ্তিকাল ছিল প্রায় ১৪৩৮ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
২০২০ সালে প্রকাশিত 'আইনের শাসন' সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম ডেনমার্ক। বিশ্ব বিচার প্রকল্প (World Justice Project - WJP) কর্তৃক প্রকাশিত এই সূчকে ডেনমার্ক প্রথম স্থান অধিকার করেছিল।
গণবিধ্বংসী অস্ত্র বা গণবিধ্বংসী মারণাস্ত্র (ইংরেজি ভাষায়: Weapon of mass destruction - WMD) বলতে এমন যেকোনও অস্ত্রকে বোঝায় যা অনেক মানুষকে একসাথে মেরে ফেলার ক্ষমতা রাখে, যা মনুষ্য নির্মিত (দালান) বা প্রাকৃতিক (পাহাড়) কাঠামোর বিপুল ক্ষতি সাধন করে বা সাধারণভাবে জীবমণ্ডলের বিশাল ক্ষতির কারণ হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো জার্মানি ভিত্তিক একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যার সদর দপ্তর জার্মানির বার্লিন শহরে অবস্থিত। এটি বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী আন্দোলন ও সচেতনতা নিয়ে কাজ করে। সংস্থাটি গঠিত হয় ১৯৯৩ সালে।
জব সলুশন