২০২০ প্রকাশিত ‘আইনের শাসন’ সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
২০২০ সালে প্রকাশিত 'আইনের শাসন' সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম ডেনমার্ক। বিশ্ব বিচার প্রকল্প (World Justice Project - WJP) কর্তৃক প্রকাশিত এই সূчকে ডেনমার্ক প্রথম স্থান অধিকার করেছিল।
Related Questions
গণবিধ্বংসী অস্ত্র বা গণবিধ্বংসী মারণাস্ত্র (ইংরেজি ভাষায়: Weapon of mass destruction - WMD) বলতে এমন যেকোনও অস্ত্রকে বোঝায় যা অনেক মানুষকে একসাথে মেরে ফেলার ক্ষমতা রাখে, যা মনুষ্য নির্মিত (দালান) বা প্রাকৃতিক (পাহাড়) কাঠামোর বিপুল ক্ষতি সাধন করে বা সাধারণভাবে জীবমণ্ডলের বিশাল ক্ষতির কারণ হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো জার্মানি ভিত্তিক একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যার সদর দপ্তর জার্মানির বার্লিন শহরে অবস্থিত। এটি বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী আন্দোলন ও সচেতনতা নিয়ে কাজ করে। সংস্থাটি গঠিত হয় ১৯৯৩ সালে।
ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের জন্য ন্যূনতম ১৯৯১ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO - World Health Organization) ২০২০ সালের ১১ মার্চ করোনা ভাইরাস (COVID-19) প্রাদুর্ভাবকে 'Pandemic' বা বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করেছিল।
- IMF এর পূর্ণরূপ — International Monetary Fund.
- এটি প্রতিষ্ঠা করা হয় ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
- এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭।
- প্রথম ঋণ প্রদান করে ৮ মে, ১৯৪৭।
- নিয়ন্ত্রক সংস্থা ECOSOC.
- এর দাপ্তরিক ভাষা- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭।
- সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য ১৯১টি। ১৯১ তম সদস্য দেশ – লিচেনস্টাইন (Liechtenstein)। (২১ অক্টোবর, ২০২৪)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় ১৯১২ সালে। আর কলকাতা থেকে বর্তমান রাজধানী দিল্লীকে রাজধানী হিসেবে ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ। তিনি ১৯১২ সালে দিল্লিতে সেক্রেটারিয়েট ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ১৯১২ সালে দিল্লী হিসেবে কার্যক্রম শুরু করে।
জব সলুশন