'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রুপ?
সাপের খোলস- নির্মোক
সমান গোত্র যার - সগোত্র
সবার অজ্ঞাতে লুকানো ধন - গুপ্তধন
সব সময় হরিৎ যে কান্তার - চিরহরিৎ
সব কিছু সহ্য করে যে - সর্বংসহ
সব কিছু জানে যে - সবজান্তা, সর্বজ্ঞ
সঙ্গে চরে যে - সহচর
সংস্কার বিহীন ব্যক্তি - ব্রাত্য
সৎকুলে জাত - কুলীন
সরোবরে জন্ম যার - সরোজ
সম্পূর্ণ বিপরীত - বিপ্রতীপ
সম্পূর্ণ নতুন - অভিনব
সাপ খেলানো বৃত্তি যার - সাপুড়ে
Related Questions
I cannot spare an instant বাক্যটির সঠিক- বাংলা অনুবাদ আমার তিলমাত্র সময় নাই।
প্রসূন - এর প্রতিশব্দ - ফল, পুষ্প, মুকুল, ফুল, কুসুম, রঙ্গন।
গ ও ঘ দুটি উত্তরই সঠিক।
'ডাক্তার সাহেবের হাতযশ ভালো ' অর্থে ডাক্তারের কাজের বা রোগী দেখার নিপুণতা প্রকাশ করে। বাক্যে হাত নিপুণতা অর্থে ব্যবহৃত হয়েছে।
না বাচক নঞ অব্যয় (না,নেই,নাই,নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়,তাকে নঞ তৎপুরুষ সমাস বলে। যথা-ন আচার=অনাচার।
» ঢাক ঢাক গুড় গুড় - কপটতা/লুকোচুরি
» ডুবে ডুবে পানি খাওয়া - গোপনে কুকাজ করা
» ডাকাবুকো - দুরন্ত
» ডান হাতের ব্যাপার/কাজ - আহার/ভোজন
» ডুমুরের ফুল - অদৃশ্য বস্তু/ অমাবস্যার চাঁদ
» ঢিমে তেতালা - মৃদুগতি
» ঢাকের বায়া - অকেজো
» ঢাকের কাঠি - তোষামুদে
» ঢেঁকি অবতার - নিষ্কর্মা ও নির্বোধ লোক
» ঢেকির কচকচি - কলহ
'ই' অথবা 'উ' ধ্বনির পরের বিসর্গের সঙ্গে 'র' এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় এবং বিসর্গের পূর্ববতী হ্রস্ব স্বর দীর্ঘ হয়।
জব সলুশন