কোনো স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে, ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনোটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে?

ক) ১০ জন
খ) ১১ জন
গ) ১৩ জন
ঘ) ১৪ জন
বিস্তারিত ব্যাখ্যা:

১০ জন যখন কিছুই পছন্দ করে না, ওরা আগেই বাদ।  বাকী থাকলো ৪৩ জন ছাত্র। 

আর এই ৪৩ জনের প্রত্যেকেই গান বা কবিতা পছন্দ করে । যার মধ্যে  গান করে ৩৬ জন (এদের মধ্যে অনেকেই আবার কবিতাও পছন্দ করে, কারণ ৩৬+১৮, এটা ৪৩ থেকে বেশি হয়ে যায়। সুতরাং  গান ও কবিতার  কমন ছাত্র আছে)। 

তাহলে ৪৩ থেকে যদি ৩৬ কে বাদ দেই, তাহলে যাবতীয় গানের ছাত্র আউট, বাকি ৭ জন শুধুই কবিতা পছন্দ করে, এরা গান করেনা। আবার ৪৩ থেকে যদি ১৮ জন কবিতার ছাত্র বাদ দেই (১৮ কবিতার মধ্যে অনেকেই একইসাথে গানও গায়), তাহলে বাকি ২৫ জন শুধুই গান গায় । এই ২৫ জন কবিতা পছন্দ করে না। 

তাহলে শুধু গান আর কবিতার ছাত্র হলো (৭+২৫)= ৩২ জন। 

৪৩ জনের মধ্যে আছে ৩ রকমের ছাত্র। 

১. এদের কেউ শুধু কবিতা পছন্দ করে 

২. এদের কেউ শুধুই গান পছন্দ করে 

৩. আর কেউ দুইটাই পছন্দ করে । 

যেহেতু শুধু গান আর কবিতা পছন্দ করে  ৩২ জন ছাত্রে, তাহলে বাকি ছাত্র গুলো দুইটাই পছন্দ করে । তাহলে ৪৩-৩২=১১ জন ছাত্র দুইটাই পছন্দ করে। 

Related Questions

ক) I suffered from fever for a week.
খ) She found the boy crying.
গ) Let you and he be the witness.
ঘ) Rahim play everyday.
Note :

She found the boy crying. বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ। এখানে 'crying' শব্দটি Present Participle হিসেবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ "সে ছেলেটিকে কাঁদতে দেখল"। এই ধরনের বাক্যে find, see, hear ইত্যাদি ভার্ব-এর পর অবজেক্টের অবস্থা বোঝাতে মূল ভার্বের সাথে -ing যোগ করতে হয়।

ক) ৩/২০
খ) ৩/৫
গ) ৪/১৫
ঘ) ৭/২৫
Note :

৩/৫ = ০.৬
৪/১৫ = ০.২৬৬৭
৩/২০ = ০.১৫
৭/২৫ = ০.২৮
এখানে দেখা যাচ্ছে, ৩/৫ (০.৬) হলো সবচেয়ে বড় মান। তাই সঠিক উত্তর ৩/৫

ক) ০.০০৯
খ) ০.০০০৯
গ) ০.০০০০৯
ঘ) ০.০০০০০৯
Note :

(০.০০৩)^২ বা ০.০০৩ এর বর্গ হলো ০.০০০০০৯। 

ক) Personal gains
খ) Beautiful bread
গ) Tasty fishes
ঘ) None English
Note :

'Loaves and fishes' ইডিয়ম বা ফ্রেজটির অর্থ হলো ব্যক্তিগত স্বার্থ বা বৈষয়িক লাভ (Material/Personal gains)।

ক) চারগুণ
খ) তিনগুণ
গ) দ্বিগুণ
ঘ) পাঁচগুণ
Note :

একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের চার গুণ।

যদি একটি সরলরেখার দৈর্ঘ্য 'x' ধরা হয়, তাহলে তার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে x²। ঐ সরলরেখার অর্ধেকের দৈর্ঘ্য হবে x/2, এবং তার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে (x/2)² = x²/4।

সুতরাং, বড় বর্গটির ক্ষেত্রফল ছোট বর্গটির ক্ষেত্রফলের x² / (x²/4) = ৪ গুণ।

ক) Properly
খ) Heavy things
গ) Leaving nothing behind
ঘ) Costly things
Note :

Bag and baggage' ইডিয়মটির আক্ষরিক ও ভাবার্থ হলো "তল্পিতল্পাসহ" বা "সবকিছু সাথে নিয়ে (leaving nothing behind)"। যখন কেউ তার সমস্ত সম্পত্তি বা জিনিসপত্র গুটিয়ে সম্পূর্ণভাবে কোনো জায়গা ত্যাগ করে, তখন এই ফ্রেজটি ব্যবহার করা হয়

জব সলুশন

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন- পানিসম্পদ মন্ত্রণালয়- সহকারী পরিচালক (প্রশাসন) ১৪-০৭-২০২৬

সমন্বিত ব্যাংক — অফিসার (ক্যাশ) 03-07-2026

যুব উন্নয়ন অধিদপ্তর — অফিস সহায়ক ২৭-০৬-২০২৬

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড — সেকশন ইঞ্জিনিয়ার 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — কারিগরি কর্মকর্তা 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — প্রমোশন অফিসার 19-06-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন