ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
'প্যানক্রিয়াস' (Pancreas) এর বাংলা প্রতিশব্দ 'অগ্ন্যাশয়' মানব দেহের 'প্যানক্রিয়াস' নামক গ্রন্থির 'আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক অংশ হতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন 'ইনসুলিন' নিঃসৃত হয়।
Related Questions
সুষম খাদ্যের উপাদান হলো ছয়টি। এই উপাদানগুলো হলো শর্করা, আমিষ, স্নেহ বা চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি।
হিমোগ্লোবিনের কাজ হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে কলায় পরিবহন করা এবং কলা থেকে কার্বন - ডাই অক্সাইড গ্রহণ করে ফুসফুসে পরিবহন করা।
∎প্রোটন:
প্রোটন ধণাত্মক আধান বিশিষ্ট কণিকা যা নিউক্লিয়াসের মধ্যে থাকে। ১৯১৯ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন। একটি পরমাণুতে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন থাকে। প্রোটনের ভর 1.673×10−24g যা পারমাণবিক ভর স্কেল অনুসারে 1.007276 amu (এখানে amu হল atomic mass unit)। একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলেই প্রোটন পাওয়া যায় তাই একে H+বলা যেতে পারে। একে সাধারণত p দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
∎নিউট্রন:
ইলেকট্রন ও প্রোটনের ন্যায় নিউট্রনও একটি মৌলিক কণিকা তবে এটি আধানবিহীন। আধানবিহীন(neutral) হওয়ায় এর এই নাম দেয়া হয়েছে। নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। ১৯৩২ সালে জেমস চ্যাডউইক নিউট্রন আবিস্কার করেন। এর আসল ভর 1.675×10−24g যা পারমাণববিক ভর স্কেল অনুসারে 1.008665 amu। এর ভর ইলেকট্রনের ভরের প্রায় 1839 গুণের সমান। একে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রুপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন করা হয়। তাই উদ্ভিদ খাদ্য উপাদান হিসেবে ইউরিয়া সার হতে নাইট্রোজেনই গ্রহণ করে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৬% ।
শ্যামদেশ হলো থাইল্যান্ড দেশের পুরাতন নাম। ১৯৩৯ সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি শ্যামদেশ বা সিয়াম নামে পরিচিত ছিল।
ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, ভিয়েতনামের রাজধানী হানয় এবং আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান।
জব সলুশন