পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
∎প্রোটন:
প্রোটন ধণাত্মক আধান বিশিষ্ট কণিকা যা নিউক্লিয়াসের মধ্যে থাকে। ১৯১৯ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন। একটি পরমাণুতে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন থাকে। প্রোটনের ভর 1.673×10−24g যা পারমাণবিক ভর স্কেল অনুসারে 1.007276 amu (এখানে amu হল atomic mass unit)। একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলেই প্রোটন পাওয়া যায় তাই একে H+বলা যেতে পারে। একে সাধারণত p দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
∎নিউট্রন:
ইলেকট্রন ও প্রোটনের ন্যায় নিউট্রনও একটি মৌলিক কণিকা তবে এটি আধানবিহীন। আধানবিহীন(neutral) হওয়ায় এর এই নাম দেয়া হয়েছে। নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। ১৯৩২ সালে জেমস চ্যাডউইক নিউট্রন আবিস্কার করেন। এর আসল ভর 1.675×10−24g যা পারমাণববিক ভর স্কেল অনুসারে 1.008665 amu। এর ভর ইলেকট্রনের ভরের প্রায় 1839 গুণের সমান। একে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
Related Questions
নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রুপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন করা হয়। তাই উদ্ভিদ খাদ্য উপাদান হিসেবে ইউরিয়া সার হতে নাইট্রোজেনই গ্রহণ করে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৬% ।
শ্যামদেশ হলো থাইল্যান্ড দেশের পুরাতন নাম। ১৯৩৯ সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি শ্যামদেশ বা সিয়াম নামে পরিচিত ছিল।
ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, ভিয়েতনামের রাজধানী হানয় এবং আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান।
- আফগানিস্তানের বিভিন্ন সম্প্রদায়, সম্মানিত উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ পরিষদ ‘লয়া জিরগা’ (Loya Jirga)।
- আফগানিস্তানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ (National Assembly)।
- নিম্নকক্ষের নাম ‘ওলেসি জিরগা’ (ইংরেজিতে House of the People) এবং উচ্চকক্ষের নাম ‘মেশরানো জিরগা’ (ইংরেজিতে House of Elders)।
নেপালকে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয় ১৯৬২ সালের সংবিধানের মাধ্যমে। তৎকালীন রাজা মহেন্দ্র সংবিধানে এটি যুক্ত করেন। ২০০৬ সালের ১৮ মে তৎকালীন আইনসভা 'সংসদ' (ইংরেজিতে House of Representatives ) আইন পাসের মাধ্যমে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করে।]
আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া।
জব সলুশন