প্রশান্ত মহাসাগরে যুক্তরাস্ট্রের সপ্তম নৌবহর সদর দপ্তর হচ্ছে—
মূল ভূখণ্ডের বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌবহর হলো সপ্তম নৌবহর। এটি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি অংশ। বর্তমানে এর প্রধান ঘাঁটি জাপানের ইয়াকোসুকো অবস্থিত।
Related Questions
১৯১৭ সালে ২ নভেম্বর ব্রিটেনের পররাষ্ট্র সচিব সার বেলফোর প্রখ্যাত ব্রিটিশ ইহুদি লর্ড রথচাইল্ডের কাছে ফিলিস্তিনে ইহুদীদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যে চিঠি লেখেন , সেটিই ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত ।
- এই চিঠিতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সার বেলফোর রথচাইল্ডের জানান যে , ব্রিটিশ সরকার ইহুদেদের নিজ আবসভুমির আকাঙ্ক্ষাকে সমর্থন করেন ।
- তিনি আরও লেখেন যে , ফিলিস্তিনে ইহুদিদের আবাসভূমির ব্যাপারে ব্রিটেন পূর্ণ সমর্থন প্রদান করে ।
- তবে এই শর্তে যে , এই রাষ্ট্রে ইহুদিদের নাগরিক ও ধর্মীয় অধিকারকে খর্ব করা হবে না ।
- এই ঘোষণা বিশ্ব ইহুদী কংগ্রেসের কাছেও পোঁছে দেয়ার জন্য বেলফোর রথচাইল্ডের কাছে অনুরোধ জানান ।
- এই ঘোষণা প্রকাশিত হওয়ার পূর্বেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন গ্রহণ করা হয় ।
- ফ্রান্স ও ইতালি যথাক্রমে ১৯১৮ সালের ফেব্রুয়ারি ও মে মাসে সরকারিভাবে এই ঘোষণার প্রতি অনুমোদন প্রদান করে ।
ভারত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দান করে । মুক্তিযুদ্ধ চলাকালীন ওই দিন সকালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লোকসভায় এই ঐতিহাসিক ঘোষণা দেন । ভুটানের কয়েক ঘণ্টা পর ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ।
নেপালের সর্বশেষ বা শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব। তিনি ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত নেপালের রাজা হিসেবে দায়িত্ব পালন করেন।
সঠিক উত্তর: উপকূলীয় বন
⇒ ম্যানগ্রোভ (Mangrove) হলো এমন এক ধরণের বিশেষ বন যা উপকূলীয় এলাকার লবণাক্ত মাটি ও পানিতে জন্মে। তাই সাধারণভাবে একে ‘উপকূলীয় বন’ বলা হয়।
⇒ এই বনের উদ্ভিদগুলো জোয়ার-ভাটার পানিতে বেঁচে থাকার জন্য বিশেষ অভিযোজন ক্ষমতা সম্পন্ন (যেমন- শ্বাসমূল বা নিউমাটোফোর থাকে)।
⇒ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো বাংলাদেশের সুন্দরবন।
⇒ ম্যানগ্রোভ বন উপকূলীয় এলাকাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং ভূমি ক্ষয় থেকে রক্ষা করতে প্রাকৃতিক দেয়াল হিসেবে কাজ করে।
১০ ডিসেম্বর ২০০২ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী সংশোধন কেন্দ্রের উদ্ধোধন করেন। বাংলাদেশে কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে ৩ টি । এর মধ্যে ২ টি কিশোর ও ১ টি কিশোরীদের জন্য। কিশোর উন্নয়ন কেন্দ্র দুটি গাজীপুরের টঙ্গী ও যশোরের পুলেরহাটে অবস্থিত। গাজীপুর অবস্থিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র (জয়দেবপুর), সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ ) লি. মেশিন টুলস ফ্যাক্টরি, সমরাস্ত্র কারখানা ইত্যাদি।
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ বাংলাদেশের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে অবস্থিত একটি সার কারখানা।
- এই ফ্যাক্টরিতে প্রধানত ইউরিয়া এবং এএসপি (অ্যামোনিয়াম সালফেট প্ল্যান্ট) সার উৎপাদিত হয়।
- ইউরিয়া এবং এএসপি সার কৃষিতে অন্যতম গুরুত্বপূর্ণ সারের ধরন যা এই কারখানায় উৎপাদিত হয়।
- Natural Gas Fertilizer Factory Ltd এ ১৯৬১ সালে ইউরিয়া সার উৎপাদন শুরু হয় এবং পরবর্তীতে ১৯৬৯ সালে এএসপি প্ল্যান্ট স্থাপন করা হয়।
জব সলুশন