কোনো পুস্তকের ৯৬ পৃষ্ঠা পড়বার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
৯৬ পৃষ্ঠা পড়ার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকে।
অর্থাৎ ১-(৫/১৩) বা ৮/১৩ অংশ= ৯৬ পৃষ্ঠা
∴ ১ বা সম্পূর্ণ অংশ= {(৯৬x১৩)/১৩}= ১৫৬ পৃষ্ঠা
সুতরাং, পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা= ১৫৬
Related Questions
‘লবণ’ বিশেষ্য শব্দটির অর্থ: ক্ষারযুক্ত দ্রব্য বা নুন।
‘লবণ’-এর বিশেষণ ‘লবণাক্ত’।
উপসর্গ শব্দ ও ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ ও অর্থের সৃষ্টি করে। যেমন: বি + হার = বিহার; উপ + হার = উপহার ইত্যাদি। সমাসের সাহায্যে দুই বা ততোধিক পদ একপদে পরিণত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন: বনে চরে যে = বনচর, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু ইত্যাদি। অপরদিকে লিঙ্গ দ্বারা পুরুষবাচকতা কিংবা স্ত্রীবাচকতা বোঝায়, কখনো শব্দ সাধন হয় না।
বাংলা ভাষায় স্বরবর্ণ ১১টি কিন্তু স্বরধ্বনি ৩২টি। এদের মধ্যে মৌলিক স্বরধ্বনি ৭টি- অ, আ, ই, উ, এ, ও, অ্যা এবং যৌগিক স্বরধ্বনি ২৫টি। যৌগিক স্বরধ্বনিগুলোর মধ্যে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ মাত্র ২টি- ঐ, ঔ। যৌগিক স্বরধ্বনিকে দ্বিস্বর বা সন্ধিস্বর বা যৌগিক স্বরও বলা হয়।
আমরা জানি, একটি চতুর্ভুজের যদি দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, তবে তাকে সামান্তরিক (Parallelogram) বলে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান।
অন্যদিকে, ট্রাপিজিয়ামের (Trapezium) সংজ্ঞামতে, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অপর জোড়া সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। যেহেতু ট্রাপিজিয়ামের কেবল এক জোড়া বাহু সমান্তরাল, তাই এটি সামান্তরিকের শর্ত পূরণ করে না।
প্রদত্ত অপশনগুলোর বিশ্লেষণ নিচে দেওয়া হলো:
১. আয়তক্ষেত্র (Rectangle): আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ। তাই আয়তক্ষেত্র একটি সামান্তরিক।
২. রম্বস (Rhombus): রম্বসের চারটি বাহুই সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাই রম্বস একটি সামান্তরিক।
৩. বর্গক্ষেত্র (Square): বর্গক্ষেত্রের চারটি বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ। তাই বর্গক্ষেত্র একটি সামান্তরিক।
৪. ট্রাপিজিয়াম (Trapezium): ট্রাপিজিয়ামের মাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাই ট্রাপিজিয়াম কোনো সামান্তরিক নয়।
সংক্ষেপে মনে রাখার উপায়:
সামান্তরিক হতে হলে বিপরীত দুই জোড়া বাহুই সমান্তরাল হতে হবে। কিন্তু ট্রাপিজিয়ামের মাত্র এক জোড়া বাহু সমান্তরাল, তাই এটি "সামান্তরিক পরিবারের" বাইরে। অর্থাৎ, ট্রাপিজিয়াম ≠ সামান্তরিক।
কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো (দ্বি-খণ্ডক) যে সাধারণ বিন্দুতে ছেদ করে, তাকে ত্রিভুজের অন্তঃকেন্দ্র (Incenter) বলে। এই বিন্দুটি ত্রিভুজের ভেতরে আঁকা সবচেয়ে বড় বৃত্ত বা অন্তঃবৃত্তের কেন্দ্র এবং এটি ত্রিভুজের তিনটি বাহু থেকেই সমান দূরত্বে অবস্থান করে।
'পরশ্ব' শব্দটির অর্থ গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন । যার অন্য অর্থ পরশু। অন্যদিকে 'পরস্ব' শব্দটির অর্থ পরের ধন বা অন্যের সম্পত্তি।
জব সলুশন