ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভূক্ত হয়েছে?
ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে। ২০১৫ সালের ৩১ জুলাই সম্পাদিত ঐতিহাসিক ছিটমহল বিনিময়ের মাধ্যমে এই ভূখণ্ডগুলো যুক্ত হয়।
Related Questions
বাংলাদেশের জাতীয় সংসদ সাংবিধানিক ও ঐতিহ্যগতভাবে এককক্ষ বিশিষ্ট। তবে দেশের জাতীয় সংসদ আইনসভা ব্যবস্থার সংস্কার ও পরিবর্তনের আলোচনায় এর কাঠামো নিয়ে বিভিন্ন প্রস্তাব ও পর্যালোচনার কথা বলা হয়ে থাকে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রদ বা বাতিল করা হয়েছিল। এই সংশোধনীটি ২০১১ সালের ৩০ জুন পাস ও কার্যকর করা হয়।
২০০০ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ আয়োজিত সহস্রাব্দ শীর্ষ বৈঠকে ২০১৫ সালের মধ্যে ৮ টি লক্ষ্য পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG নামে পরিচিত। MDG - এর ৮ টি লক্ষ্যের প্রথম লক্ষ্য হলো ক্ষুধা ও দারিদ্র্য দূর করা।
সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬৬ শতাংশ বা দুই-তৃতীয়াংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে। বাকি ৩৪ শতাংশ ভারতের অন্তর্ভুক্ত।
• বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ-পৌষ মাসে (নভেম্বর-জানুয়ারি)।
• আউশ ধান কাটা হয় জুলাই-আগস্টে আর বোরা ধান কাটা হয় এপ্রিল-মে মাসে।
• আমন ধান মূলত দুই প্রকার; রোপা আমন ও বোনা আমন।
• রোপা আমন অন্য জমিতে চারা প্রস্তুত করে, সেই চারা ক্ষেতে রোপণ করে ধান উৎপন্ন হয় বলে এর এরূপ নাম।
• রোপা আমন আষাঢ় মাসে বীজতলায় বীজ বোনা হয়, শ্রাবণ-ভাদ্র মাসে মূল জমিতে রোপণ করা হয় এবং কার্তিক-অগ্রহায়ণ-পৌষ (এলাকাভেদে) মাসে ধান কাটা হয়
ওয়্যারলেস বা ইপিআর ট্রান্সমিটারের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তারের ঠিক আগে ২৬ মার্চের প্রথম প্রহরে (২৫ মার্চ রাত ১২টার পর) তিনি এই ঘোষণা পাঠান, যা পরবর্তীতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্থানীয় নেতৃবৃন্দ ও পরে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেন।
জব সলুশন