বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয়–
• বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ-পৌষ মাসে (নভেম্বর-জানুয়ারি)।
• আউশ ধান কাটা হয় জুলাই-আগস্টে আর বোরা ধান কাটা হয় এপ্রিল-মে মাসে।
• আমন ধান মূলত দুই প্রকার; রোপা আমন ও বোনা আমন।
• রোপা আমন অন্য জমিতে চারা প্রস্তুত করে, সেই চারা ক্ষেতে রোপণ করে ধান উৎপন্ন হয় বলে এর এরূপ নাম।
• রোপা আমন আষাঢ় মাসে বীজতলায় বীজ বোনা হয়, শ্রাবণ-ভাদ্র মাসে মূল জমিতে রোপণ করা হয় এবং কার্তিক-অগ্রহায়ণ-পৌষ (এলাকাভেদে) মাসে ধান কাটা হয়
Related Questions
ওয়্যারলেস বা ইপিআর ট্রান্সমিটারের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তারের ঠিক আগে ২৬ মার্চের প্রথম প্রহরে (২৫ মার্চ রাত ১২টার পর) তিনি এই ঘোষণা পাঠান, যা পরবর্তীতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্থানীয় নেতৃবৃন্দ ও পরে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেন।
বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো অসহযোগ আন্দোলন। ১ মার্চ থেকে শুরু হওয়া এই সর্বাত্মক ও শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনে বাঙালিরা পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে নিজেদের অদম্য প্রতিরোধ গড়ে তুলেছিল।
ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করা হয় ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থাপন করেছিলেন।
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ৩১ জানুয়ারি ১৯৫২ ।
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বাংলা ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার একটি প্রথম সারির রাজনৈতিক দল ছিল। ১৯৫২ সালের ৩১ জানুয়ারিতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বার লাইব্রেরি হলে একটি সভায় এই দল গঠন করা হয়। এখানে সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
বাংলার 'ছিয়াত্তরের মন্বন্তর' বাংলা ১১৭৬ সনে (বঙ্গাব্দ) এবং ইংরেজি ১৭৭০ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়েছিল।
লালবাগ কেল্লা (আওরঙ্গবাদ দুর্গ) পুরান ঢাকার লালবাগে অবস্থিত একটি দুর্গ।
- মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে শাহজাদা আযম শাহ ১৬৭৮ সালে এর নির্মাণ শুরু করেন এবং সুবেদার শায়েস্তা খানের আমলেও এর নিমার্ণ কাজ অব্যাহত থাকে।
- ১৬৮৪ সালে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত (পরিবিবি) এর মৃত্যু হলে শায়েস্তা খান এর নির্মাণ কাজ বন্ধ করে দেন।
- ১৮৪৪ সালে আওরঙ্গবাদ দুর্গের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় লালবাগ কেল্লা।
জব সলুশন