দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন---
দেহকোষের ক্ষয়পূরণ ও নতুন কোষ গঠনের জন্য মূলত প্রোটিন বা আমিষের প্রয়োজন। খাদ্যের প্রধান উপাদান হিসেবে আমিষ মানবদেহের পেশি, ত্বক ও চুল গঠনে এবং কোষের পুনরুজ্জীবনে অপরিহার্য ভূমিকা পালন করে।
Related Questions
শুষ্ক মৌমুসে ক্রমাগত ২০ দিন বা এর বেশি দিন ধরে কোনো বৃষ্টিপাত না হলে তাকে খরা বলা হয়। বাংলাদেশের উত্তর - পশ্চিম অঞ্চল অর্থাৎ রাজশাহী , চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর বগুড়া ও কুষ্টিয়া জেলা অতি খরাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। খরার ফলে ফসলের ফলন শতকরা ১৫ - ৯০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে।
চপল শব্দের অর্থ - তরল, চঞ্চল, অস্থির। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
গম্ভীর শব্দের অর্থ - গভীর, অগাধ, গুরু, ভারভার, , ভারী ও নিম্ন স্বরযুক্ত। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
তাই চপল শব্দের বিপরীত শব্দ গম্ভীর।
পদ্মা বাংলাদেশের প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য ৩৪৫ কিলোমিটার (নদী রক্ষা কমিশন রিপোর্ট ২০২৩) গড় প্রস্থ ১০ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
মৌসুমী বায়ু প্রবাহের সময় সাধারণত নিম্নভূমি ১৮০ সেমি - ২৭৫ সেমি পর্যন্ত প্লাবিত হয় । নিম্নভূমি বলতে হাওর ও বাঁওড় অঞ্চলকে বােঝানাে হয় । বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বাের্ডের তথ্যমতে , কিশােরগঞ্জে হাওরের সংখ্যা ১২২টি । যার আয়তন ১ , ৮২ , ১০৩ হেক্টর । হবিগঞ্জে হাওরের সংখ্যা ৩০টি , যার আয়তন ৩৯ , ১৩২ হেক্টর ।
এসডিআর (SDR - Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর গঠনতন্ত্র (Articles of Agreement) ১৯৬৯ সালে সংশোধন করা হয়েছিল।
BRICS হলো উদীয়মান জাতীয় অর্থনীতির পাঁচটি দেশের একটি জোটের নাম। এর সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ।সংস্থাটি গঠিত হয় ২০০৮ সালে। এর কোনো সদর দপ্তর নেই। তবে এ সংস্থাটির উদ্যোগে ২০১৪ সালে NDB ( New Development Bank) নামে একটি ব্যাংক গঠিত হয়, যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে।
জব সলুশন