বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
পদ্মা বাংলাদেশের প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য ৩৪৫ কিলোমিটার (নদী রক্ষা কমিশন রিপোর্ট ২০২৩) গড় প্রস্থ ১০ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
Related Questions
মৌসুমী বায়ু প্রবাহের সময় সাধারণত নিম্নভূমি ১৮০ সেমি - ২৭৫ সেমি পর্যন্ত প্লাবিত হয় । নিম্নভূমি বলতে হাওর ও বাঁওড় অঞ্চলকে বােঝানাে হয় । বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বাের্ডের তথ্যমতে , কিশােরগঞ্জে হাওরের সংখ্যা ১২২টি । যার আয়তন ১ , ৮২ , ১০৩ হেক্টর । হবিগঞ্জে হাওরের সংখ্যা ৩০টি , যার আয়তন ৩৯ , ১৩২ হেক্টর ।
এসডিআর (SDR - Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর গঠনতন্ত্র (Articles of Agreement) ১৯৬৯ সালে সংশোধন করা হয়েছিল।
BRICS হলো উদীয়মান জাতীয় অর্থনীতির পাঁচটি দেশের একটি জোটের নাম। এর সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ।সংস্থাটি গঠিত হয় ২০০৮ সালে। এর কোনো সদর দপ্তর নেই। তবে এ সংস্থাটির উদ্যোগে ২০১৪ সালে NDB ( New Development Bank) নামে একটি ব্যাংক গঠিত হয়, যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে।
NATO পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর সামরিক জোট ।
- SALT যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি ।
- NPT পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধ চুক্তি । আর CTBT পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি ।
গ্রিন হাউস গ্যাস - নিঃসরনে প্রথম দেশ - চীন।
- মোট নিঃসরনের পরিমাণ - ৯,৮৩৮.৮ মিলিয়ন মে. টন;
- মাথাপিছু – ৭.১ মে. টন।
অন্যদিকে,
- মাথাপিছু নিঃসরনের দিক থেকে প্রথম - যুক্তরাষ্ট্র।
- মোট নিঃসরণের পরিমান - ৫,২৬৯.৫ মিলিয়ন মে. টন;
- মাথাপিছু – ১৬.২ মে. টন।
ব্ল্যাক লাইভস ম্যাটার (Black Lives Matter বা BLM) হলো একটি আন্তর্জাতিক সামাজিক ও রাজনৈতিক আন্দোলন, যা কৃষ্ণাঙ্গদের ওপর নির্যাতন, পদ্ধতিগত বর্ণবাদ এবং পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও সহিংসতার প্রতিবাদে কাজ করে।
জব সলুশন