অ্যান্তনিও গুতেরেসে জাতিসংঘের কততম মহাসচিব?
জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন আন্তোনিও গুতেরেস। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন আন্তোনিও গুতেরেস। ২০১৬ সালে পাঁচ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব মনোনীত হন তিনি।
Related Questions
কিয়েভ (Kyiv) পূর্ব ইউরোপের রাষ্ট্র ইউক্রেন-এর রাজধানী এবং বৃহত্তম শহর । এটি ইউক্রেনের উত্তর-মধ্যভাগে দনিপার (Dnieper) নদীর তীরে অবস্থিত এবং দেশটির প্রশাসনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্র।
GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে WTO গঠিত হয়।
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- এটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৬টি। (জাতিসংঘের ১৬২ টি দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন, তাইওয়ান, হংকং, মাকাও)
- পর্যবেক্ষক সংখ্যা ২৩টি।
- সর্বশেষ ৩০ আগস্ট ২০২৪ এ পূর্ব তিমুর WTO এর সদস্যপদ লাভ করে।
রাশিয়া ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে। এই আক্রমণটিকে আন্তর্জাতিকভাবে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হয়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করে, ৮.৮ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে, এবং আরও লক্ষাধিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক আদালতে (আইসিজে বা ICJ) মামলাটি দায়ের করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি)-র পক্ষে এই ঐতিহাসিক মামলা করে।
চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী। পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে এদের বসবাস। বৌদ্ধা ধর্মালম্বী চাকমাদের প্রধান উৎসব বিজু (বর্ষবরণ)।
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯।
১৯৬৯ - ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন শেখ মুজিবুর রহমান।
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়।
উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
জব সলুশন