মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা ডালানোর অভিযোগে আইলিডেতে মামলা দায়ের করে
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক আদালতে (আইসিজে বা ICJ) মামলাটি দায়ের করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি)-র পক্ষে এই ঐতিহাসিক মামলা করে।
Related Questions
চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী। পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে এদের বসবাস। বৌদ্ধা ধর্মালম্বী চাকমাদের প্রধান উৎসব বিজু (বর্ষবরণ)।
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯।
১৯৬৯ - ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন শেখ মুজিবুর রহমান।
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়।
উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
২০২০ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের জন্য চারজন বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার ২০২০ লাভ করেন। তাঁরা হলেন গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), কমান্ডার (অব.) আবদুর রউফ (মরণোত্তর), মুহম্মদ আনোয়ার পাশা (মরণোত্তর) এবং আজিজুর রহমান।
২০১০ সালের সেপ্টেম্বরে জেলা ই-সেবা কেন্দ্র চালু হওয়ার পর তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির জন্য ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলাকে 'বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা' হিসেবে ঘোষণা দেন।
ভাষা শহিদ আবুল বরকত ১৬ জুন, ১৯২৭ সালে ভারতের মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। ভারত ভাগের পর ১৯৪৮ সালে আবুল বরকত পরিবারের সাথে ঢাকা চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৫১ সালে অনার্স পাস করেন। তিনি ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে সংঘটিত ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হন।
বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে। বাংলাদেশ চা বোর্ড এর তথ্য অনুসারে মৌলভীবাজারে ৯০ টি চা বাগান রয়েছে। দ্বিতীয় সর্বাধিক চা বাগান রয়েছে হবিগঞ্জে, ২৩ টি। সিলেটে ২০টি চা বাগান রয়েছে। সুনামগঞ্জে কোনো চা বাগান নেই।
জব সলুশন