টপিকঃ ঐকিক নিয়ম

বিষয়

গণিত

Free: 10 Qs

1.

গতকাল একটি জিনিসের দাম ১০% বেড়েছিল, আজ ১০% কমেছে। জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে?

ক) ১% কমেছে
খ) ১% বেড়েছে
গ) ১.৫% কমেছে
ঘ) ১.৫% বেড়েছে
Note :

ধরি, জিনিসটির আসল দাম ১০০ টাকা। গতকাল দাম ১০% বেড়েছিল, তাই দাম হলো ১০০ + (১০০ × ১০/১০০) = ১১০ টাকা। আজ দাম ১০% কমেছে, তাই দাম হলো ১১০ - ( ১১০ × ১০/১০০) = ১১০ - ১১ = ৯৯ টাকা। আসল দাম ছিল ১০০ টাকা, এখন হয়েছে ৯৯ টাকা। সুতরাং, মোট কমেছে = ১০০ - ৯৯ = ১ টাকা। শতকরা কমেছে = (১/১০০) × ১০০% = ১%। সুতরাং, জিনিসটির দাম মোট ১% কমেছে।

2.

অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে ৬,১০, ১৫ দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কতদিনে করতে পারবে ?

ক) ৩ দিন
খ) ১২ দিন
গ) ৯ দিন
ঘ) ৬ দিন
Note :

অপু, দীপু ও নিপু একত্রে কাজটি করে  ৬×১০×১৫/৬০+১৫০+৯০  দিনে

                                                             = ৬×১০×১৫/৩০০  দিনে

                                                             = ৩ দিনে 

3.

জনাব রেজা তাঁর সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে অবশিষ্ট ৭২০০০০ টাকা মেয়েকে দিলেন। তাঁর মোট সম্পদের মূল্য কত?

ক) ২৪০০০০০ টাকা
খ) ২০০০০০০ টাকা
গ) ১৬০০০০০ টাকা
ঘ) ১২০০০০০ টাকা
Note :

ধরি, জনাব রেজার মোট সম্পদের মূল্য = ১০০%। তিনি স্ত্রীকে দিলেন = ১২%। তিনি ছেলেকে দিলেন = ৫৮%। মোট দিলেন = ১২% + ৫৮% = ৭০%। অবশিষ্ট রইল = ১০০% - ৭০% = ৩০%। এই অবশিষ্ট ৩০% হল মেয়েকে দেওয়া টাকা, যা ৭২০০০০ টাকার সমান। সুতরাং, ৩০% = ৭২০০০০ টাকা। তাহলে, ১% = ৭২০০০০ / ৩০ টাকা। = ২৪০০০ টাকা। অতএব, মোট সম্পদের মূল্য (১০০%) = ২৪০০০ × ১০০ টাকা = ২৪০০০০০ টাকা। সুতরাং, তাঁর মোট সম্পদের মূল্য ২৪০০০০০ টাকা।

4.

একটি সেনানিবাসে ১০০০ জন সৈন্যের ৯ মাসের খাবার আছে। ৫ মাস পর ৪০০ জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকী সৈনিকদের ঐ খাবার কতদিন চলবে?

ক) 120
খ) 140
গ) 180
ঘ) 200
Note :

মাস বাকি থাকে = ৯ - ৫ = ৪ মাস
সৈনিক বাকি থাকে = ১,০০০ - ৪০০ = ৬০০ জন
বাকি খাবার ১,০০০ জন সৈন্য খায় = ৪ মাসে
.:. বাকি খাবার ১ জন সৈন্য খায় = ৪ × ১,০০০
.:. বাকি খাবার ৬০০ জন সৈন্য খায়
= ×১০০০/৬০০ = ৪০/৬ = ৪০/৬ × ৩০

=২০০ দিন।

5.

একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলো?

ক) ৪ জন
খ) ৩ জন
গ) ২ জন
ঘ) ৫ জন
Note :

একটি ক্রিকেট দলে ১১ জন খেলোয়াড় থাকে ।
মোট আউট হবে ১০ জন
তাহলে অপরাজিত থাকবে =(১১-১০ ) =১ জন
বোল্ড আউট হয় =১০/২ =৫ জন

অবশিষ্ট উইকেট ১০-৫=৫ জন
মনে করি
     স্ট্যাম্প আউট হয় =x জন
∴ কট          "       "  = x × ১.৫ "
                             = x × ৩/২
                             =৩x/২  "

প্রশ্নমতে ,
        x+৩x/২=৫
       বা, ২x+৩x=৫×২
       বা, x=২

∴ কট আউট হয় =(৩×  ২)/২ = ৩ জন

6.

কোনো ছাত্রাবাস ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?

ক) 9
খ) 12
গ) 10
ঘ) 11
Note :

মোট খাদ্যের পরিমাণ = ১৫ জন × ৩২ দিন = ৪৮০ জন-দিন। ধরা যাক, 'ক' জন নতুন ছাত্র এসেছে। তাহলে মোট ছাত্র সংখ্যা = (১৫ + ক) জন। এখন এই খাদ্য (১৫ + ক) জন ছাত্রের ২০ দিনে শেষ হয়। সুতরাং, মোট খাদ্যের পরিমাণ = (১৫ + ক) × ২০ জন-দিন। প্রশ্নানুসারে, ৪৮০ = (১৫ + ক) × ২০। বা, ৪৮০/২০ = ১৫ + ক। বা, ২৪ = ১৫ + ক। বা, ক = ২৪ - ১৫ = ৯ জন। সুতরাং, নতুন ছাত্রের সংখ্যা ৯ জন।

8.

এক কুড়ি কৈ মাছের দাম ৫০.০০ টাকা হলে একটি কৈ মাছের দাম কত?

ক) ২.০০ টাকা
খ) ৩.০০ টাকা
গ) ২.৫০ টাকা
ঘ) ৪.০০ টাকা
Note :

'এক কুড়ি' মানে ২০ টি। সুতরাং, ২০ টি কৈ মাছের দাম = ৫০.০০ টাকা। তাহলে, ১ টি কৈ মাছের দাম = ৫০.০০ / ২০ টাকা = ২.৫০ টাকা। সুতরাং, একটি কৈ মাছের দাম ২.৫০ টাকা।

9.

যদি ৬ টা ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ঐ সময়ে ২৫ সের ছোলা খাবে?

ক) 5
খ) 6
গ) 7
ঘ) 8
Note :

৩০ সের ছোলা ৪ দিনে খায় ৬ টি ঘোড়া

১ সের ছোলা ৪ দিনে খায় (৬/৩০) টি ঘোড়া

২৫ সের ছোলা ৪ দিনে খায় {(৬*৩৬)/৩০} টি ঘোড়া

= ৫ টি ঘোড়া

উওরঃ ৫ টি ঘোড়া।

10.

মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?

ক) 13টি
খ) 14টি
গ) 15টি
ঘ) 16টি
Note :

ধরি,
সে কলম কিনেছিলো x টি
প্রতিটি কলমের দাম= 240/x টাকা
আবার,
১ টি কলম বেশি পেলে কলমের দাম= 240/(x+1) টাকা

প্রশ্নমতে,
240/x-240/(x+1) = 1
⇒ (240x+240-240x)/x(x+1) = 1
⇒ x²+x = 240
⇒ x²+16x-15x-240 = 0
⇒ x(x+16)-15(x+16) = 0
⇒ (x-15)(x+16) = 0
তাহলে, x-15 = 0 or, x+16 = 0
∴ x=15 অথবা ∴ x=-16 এটি গ্রহনযোগ্য নয়, কারণ এটি ঋণাত্মক

You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade