টপিকঃ বিরাম চিহ্ন

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 20 Qs

1. পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য পদ এক সঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরে কোন বিরতিচিহ্ন বসবে?

ক) হাইফেন
খ) কমা
গ) ড্যাশ
ঘ) দাড়ি
Note :
একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ পরপর থাকলে শেষ পদটি ছাড়া বাকিগুলোর পর পৃথক করতে কমা বসে।

2. বাড়ি বা রাস্তার নামের পরে কোন যতিচিহ্ন বসে?

ক) দাড়ি
খ) কোলন
গ) কমা
ঘ) ড্যাস
Note :
ঠিকানা লেখার সময় বাড়ি বা রাস্তার নামের পরে কমা বসাতে হয়।

3. বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?

ক) ১ বলতে যে সময়
খ) থামার প্রয়োজন নেই
গ) এক সেকেন্ড
ঘ) ১ বলার দ্বিগুণ সময়
Note :
সেমিকোলনে কমার চেয়ে দ্বিগুণ সময় অর্থাৎ এক বলার দ্বিগুণ সময় থামতে হয়।

4. বাক্যে সম্বোধন পদ থাকলে তার পরে যে চিহ্ন বসে-

ক) দাড়ি
খ) সেমিকোলন
গ) কমা
ঘ) কোলন
Note :
সম্বোধন পদের পর শ্রোতার মনোযোগ আকর্ষণের জন্য স্বল্প বিরতি বা কমা ব্যবহৃত হয়।

5. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে এবং সম্বোধন পদের পরে কোন চিহ্ন বসে?

ক) !
খ) ;
গ) :
ঘ) ?
Note :
সাধারণ সম্বোধনে কমা বসে কিন্তু আবেগজড়িত সম্বোধন হলে সেখানে বিস্ময়সূচক চিহ্ন (!) বসে।

6. তারিখ লিখতে কোন যতিচিহ্নের ব্যবহার হয়?

ক) সেমিকোলন
খ) কমা
গ) দাঁড়ি
ঘ) কোলন

7. বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরামচিহ্নের সংখ্যা-

ক) ৮টি
খ) ৫টি
গ) ৩টি
ঘ) ২টি
Note :
বাক্যের পরিসমাপ্তি বা শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন ৩টি হলো দাড়ি বা পূর্ণচ্ছেদ প্রশ্নবোধক চিহ্ন ও বিস্ময় চিহ্ন।

8. বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?

ক) দুই সেকেন্ড
খ) এক সেকেন্ড
গ) তিন সেকেন্ড
ঘ) চার সেকেন্ড
Note :
বিস্ময়সূচক চিহ্ন (!) একটি প্রান্তিক বিরামচিহ্ন, যা বাক্যের শেষে বসে। দাঁড়ি ও প্রশ্নবোধক চিহ্নের মতো এটিও পূর্ণ বিরতি নির্দেশ করে এবং এর বিরতিকাল এক সেকেন্ড।

9. ‘কমা’ কোথায় বসে?

ক) প্রশ্ন বোঝানোর জন্য
খ) বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য
গ) কোনো অপূর্ণ বাক্যের পর
ঘ) সম্বোধন পদের পরে
Note :
বাক্যে কাউকে সম্বোধন করে কিছু বলা হলে সেই সম্বোধন পদের পরে কমা বসাতে হয়।

10. বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?

ক) হাইফেন
খ) ড্যাশ
গ) সেমিকোলন
ঘ) কোলন
Note :
হাইফেন চিহ্নে কোনো বিরতি বা থামার প্রয়োজন হয় না।

11. বাংলা গদ্যে প্রথম বিরামচিহ্ন (যতি) ব্যবহারের কৃতিত্ব কার?

ক) বিদ্যাসাগরের
খ) অক্ষয় কুমারের
গ) বঙ্কিমচন্দ্রের
ঘ) কালীপ্রসন্ন সিংহের
Note :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৪৭ সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম বাংলা ভাষায় বিরাম চিহ্নের সার্থক ও সুশৃঙ্খল প্রয়োগ করেন।

12. চারটি বিরামচিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?

ক) ড্যাশ
খ) সেমিকোলন
গ) দাড়ি
ঘ) হাইফেন
Note :
দাড়ি চিহ্নটি বাক্যের পূর্ণ সমাপ্তি নির্দেশ করে তাই একে পূর্ণচ্ছেদ বলে।

13. লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি, সেগুলোকে কি বলে?

ক) বিশ্রাম চিহ্ন
খ) বিরামচিহ্ন
গ) বিভাজন চিহ্ন
ঘ) সাংস্কৃতিক চিহ্ন
Note :
লেখার সময় বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য শ্বাস গ্রহণ বা বিশ্রামের স্থান নির্দেশ করতে যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহৃত হয়, সেগুলোকে বাংলা ব্যাকরণে 'বিরামচিহ্ন' বা 'যতিচিহ্ন' বলা হয়।

14. বর্জনস্থানে শব্দের উপরে লেখা কমাকে বলা হয়-

ক) মিলেক
খ) চিলেক
গ) তিলেক
ঘ) ইলেক
Note :
শব্দের বর্ণ বর্জন বা লোপ বোঝাতে উপরে যে কমার মতো চিহ্ন দেওয়া হয় তাকে ইলেক বলে।

15. বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি?

ক) ৯টি
খ) ১০টি
গ) ১১টি
ঘ) ১২টি
Note :
প্রথাগত বাংলা ব্যাকরণ ও পাঠ্যবই অনুসারে প্রধান বিরাম চিহ্নের সংখ্যা ১২টি ধরা হয়।

16. বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

ক) কোলন
খ) দাড়ি
গ) হাইফেন
ঘ) সেমিকোলন
Note :
বাক্যের পূর্ণ সমাপ্তি বা সম্পূর্ণ বিরতি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়।

17. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়-

ক) বিলুপ্ত বর্ণের জন্য
খ) সামসবদ্ধ পদের জন্য
গ) প্রত্যক্ষ উক্তির জন্য
ঘ) উদ্ধরণ চিহ্নের পূর্বে
Note :
কোনো শব্দ থেকে কোনো বর্ণ বিলুপ্ত বা লোপ করা হলে, সেই বিলুপ্ত বর্ণের স্থানে ইলেক বা লোপ চিহ্ন (') ব্যবহৃত হয়। এটি সাধারণত কবিতায় বা শব্দের সংক্ষিপ্ত রূপে দেখা যায়।

18. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?

ক) বাক্য সংকোচনের জন্য
খ) বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
গ) বাক্যের সৌন্দর্যের জন্য
ঘ) বাক্যকে অলংকৃত করার জন্য
Note :
বিরাম চিহ্নের প্রধান কাজ হলো বাক্যের অর্থ ও ভাব সুস্পষ্ট করা যাতে পাঠক সহজেই তা অনুধাবন করতে পারে।

19. বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে কি চিহ্ন ব্যবহৃত হয়?

ক) কোলন
খ) কমা
গ) সেমিকোলন
ঘ) ড্যাশ
Note :
ভাব বা বাক্য অসম্পূর্ণ থাকলে তা নির্দেশ করতে বাক্যের শেষে ড্যাশ চিহ্ন ব্যবহার করা যেতে পারে।

20. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?

ক) হাইফেন
খ) সেমিকোলন
গ) ড্যাশ
ঘ) কমা
Note :
দুটি বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠ সম্বন্ধ থাকলে এবং কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে তাদের মাঝখানে সেমিকোলন বসে।
You've reached the free limit!

You can only see 20 questions with free access.

Login to upgrade