টপিকঃ এক কথায় প্রকাশ ও প্রবাদ প্রবচন

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 20 Qs

1. সঠিক উত্তর কোনটি?

ক) হত্যা করার ইচ্ছা= জিঘাংসা
খ) গম্ভীর ধ্বনি = বুক্কন
গ) হয়ত হবে = সম্ভাব
ঘ) যা লাফিয়ে চলে = তুরগ

2.

'বেলাকে অতিক্রান্ত' পদের অর্থ কি?

ক) অবেলা
খ) গোধূলি
গ) উদ্বেল
ঘ) সাঁঝ
Note :

বেলাকে অতিক্রান্ত - উদ্বেল।

দিবস ও রজনীর সন্ধিক্ষণ - গোধুলি।

 

3. এক কথায় প্রকাশ করুন- 'পাওয়ার ইচ্ছা'

ক) জিগীষা
খ) ঈপ্সা
গ) বুভুক্ষা
ঘ) লিপ্সা

4.

'শোক দূর হয়েছে যার' বাক্যটির সংক্ষিপ্ত রূপ

ক) শোকহারা
খ) বীতশোক
গ) শোকহীন
ঘ) বীতকাম
Note :

চলে গিয়েছে বা দূর হয়েছে এমন = বীত,
শোক দূর হয়েছে যার = বীতশোক,
কামনা নেই = বীতকাম,
শ্রদ্ধা হারিয়েছে = বীতশ্রদ্ধ ।

5. 'যা বলা উচিত নয়'- কোন শব্দে বিধৃত?

ক) কুকথ্য
খ) অকথ্য
গ) অসত্য
ঘ) অযোগ্য

6.

মৃতবৎসা' কোনটির বাক্য সংকোচন?

ক) যে নারীর কোনো সন্তান হয় না
খ) যে নারী বীর সন্তান প্রসব করে
গ) যে নারীর সন্তান বাঁচে না
ঘ) যে মেয়ের বিয়ে হয়নি
Note :

সঠিক উত্তর যে নারীর সন্তান বাঁচে না - - মৃতবৎসা।

যে মেয়ের বিয়ে হয়নি - - অনূঢ়া।

যে নারীর কোন সন্তান নেই - বন্ধ্যা

যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ।

 

7. 'কর দান করে যে'-এক কথায়

ক) অধীন
খ) আশ্রিত
গ) করদ
ঘ) প্রজা

8. 'নূপুরের ধ্বনি'- এক কথায় কি বলে?

ক) শিঞ্জন
খ) রুমঝুম
গ) ঝংকার
ঘ) নিক্বণ

9.

'আপনাকে পণ্ডিত মনে করে যে'- এক কথায় কি হবে?

ক) অতিপণ্ডিত
খ) মহাপণ্ডিত
গ) পণ্ডিত নেতা
ঘ) পণ্ডিতম্মন্য
Note :

পণ্ডিতম্মন্য, পণ্ডিতাভিমানী বিণ. (পাণ্ডিত্যহীন হয়েও) যে নিজেকে পণ্ডিত বলে মনে করে।

10. 'ক্ষমার যোগ্য'- এর বাক্য সংকোচন

ক) ক্ষমা
খ) ক্ষমাপ্রার্থী
গ) ক্ষমার্হ
ঘ) ক্ষমাপ্রদ

11.

সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয়?

ক) ২৫ বছর
খ) ৬০ বছর
গ) ৫০ বছর
ঘ) ৭৫ বছর
Note :

সুবর্ণ জয়ন্তী ৫০ বছর পূর্তিতে পালিত হয়।

12. কোনটি রাজহাঁসের ডাক?

ক) হেষা
খ) বৃংহতি
গ) ক্রেঙ্কার
ঘ) কূজন

13.

'যে বহু বিষয় জানে' এক কথায়

ক) বহুদর্শী
খ) সর্বজ্ঞ
গ) সবজান্তা
ঘ) কোনোটিই নয়

14.

'পরের অন্নে যে বেঁচে থাকে' এর এক কথায় প্রকাশ কোনটি?

ক) পরান্নজীবী
খ) পরান্নভোজী
গ) পরজীবী
ঘ) পরাশ্রয়ী
Note :

পরের অন্নে যে বেঁচে থাকে- পরান্নজীবী ।

15.

'অশীতিপর' শব্দের অর্থ কি?

ক) শীত সহ্য করতে অক্ষম ব্যক্তি
খ) আশি বছরের বেশি বয়সী ব্যক্তি
গ) শীতে কাতর নয় এমন ব্যক্তি
ঘ) প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী ব্যক্তি
Note :

'অশীতিপর' শব্দের অর্থ -

আশি বছরের বেশি বয়সের ব্যক্তি

16. 'হাতির ডাক' এক কথায় প্রকাশ

ক) হেষা
খ) বৃংহিত
গ) হুংকার
ঘ) বুক্কন

17. 'মেঘের ধ্বনি' এর বাক্য সংকোচন কোনটি?

ক) মৃন্ময়
খ) জীমূতমন্দ্র
গ) জীমূতেন্দ্র
ঘ) শানকি

18.

'যে অনবরত কাঁদছে' সংকুচিত রূপ হলো

ক) বাষ্পায়মান
খ) রোরুদ্যমান
গ) স্যাসয়মান
ঘ) ধূমায়মান
Note :

রোরুদ্যমান - [বিশেষণ পদ] উচ্চৈঃস্বরে ক্রন্দরত, ক্রন্দনশীল। (স্ত্রীলিঙ্গ) রোরুদ্যমানা।

19. 'যার কোনো কিছুতে ভয় নেয়' এক কথায় প্রকাশ কি?

ক) অভয়
খ) ভয়শূন্য
গ) অকুতোভয়
ঘ) নির্ভীক

20. এক কথায় প্রকাশ করুন: 'অনুকরণ করার ইচ্ছা'

ক) অনুচিকীর্ষা
খ) অপচিকীর্ষা
গ) অনুচিকীর্ষু
ঘ) উপচিকীর্ষু
You've reached the free limit!

You can only see 20 questions with free access.

Login to upgrade