টপিকঃ লাভ ও ক্ষতি

বিষয়

গণিত

Free: 10 Qs

2.

জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?

ক) 0%
খ) 1%
গ) 5%
ঘ) 10%
Note :

ধরি, প্রাথমিক বেতন ১০০ টাকা। ১০% কমানোর পর বেতন হয় ৯০ টাকা। এবার হ্রাসকৃত বেতনের (৯০ টাকা) ১০% বাড়ানো হলো। বৃদ্ধি পায় = ৯০ এর ১০% = ৯ টাকা। নতুন বেতন = ৯০ + ৯ = ৯৯ টাকা। সুতরাং, মোট ক্ষতি = ১০০ - ৯৯ = ১ টাকা। শতকরা ক্ষতি = (১/১০০) × ১০০% = ১%।

3.

টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক) ৫০%
খ) ৩৩%
গ) ৩০%
ঘ) ৩১%
Note :

১টির ক্রয়মূল্য= (১/৩) টাকা
১টির বিক্রয়মূল্য= (১/২) টাকা
শতকরা লাভ= {(১/২)-(১/৩)}/১/৩ x ১০০% = ৫০%

4.

এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?

ক) ১২৮০
খ) ১২৮১
গ) ১৩১০
ঘ) ১৩১১
Note :

প্রথম ব্যক্তি ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য দাঁড়ায় ১২০০ যোগ (১২০০ এর ১৫%) সমান ১৩৮০ টাকা। দ্বিতীয় ক্রেতা ১৩৮০ টাকায় কিনে ৫% ক্ষতিতে বিক্রি করলে শেষ বিক্রয়মূল্য হবে ১৩৮০ বিয়োগ (১৩৮০ এর ৫%) সমান ১৩১১ টাকা।

5. ঘণ্টায় a মাইল বেগে b দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?

ক) ab
খ) b/a
গ) a/b
ঘ) ab/b
Note :
a মাইল অতিক্রম করে 1 ঘণ্টায় সুতরাং b মাইল অতিক্রম করে = b/a ঘণ্টায়

6.

একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো ৮০ টাকা বেশী মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত ?

ক) ৪০০ টাকা
খ) ৪৬০ টাকা
গ) ৫০০ টাকা
ঘ) ৬০০ টাকা
Note :

ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

৮% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ৮) টাকা = ৯২ টাকা।

৮% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা = ১০৮ টাকা।

∴ বিক্রয়মূল্য বেশি = (১০৮ - ৯২) = ১৬ টাকা।

বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৬ টাকা
∴ বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৮০)/১৬ টাকা
= ৫০০ টাকা।

8.

একজন দোকান মালিক সাধারণ ৪০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তাঁর শতকরা লাভ কত?

ক) ২২%
খ) ২৬%
গ) ৩০%
ঘ) ৩৬%
Note :

ধরা যাক দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা। ৪০% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য হয় ১৪০ টাকা। এখন ব্যবসা গুটিয়ে ফেলার কারণে এই বর্তমান মূল্যের (১৪০ টাকা) উপর ১০% কমে জিনিস বিক্রি করলে নতুন বিক্রয়মূল্য হয় ১৪০ বিয়োগ (১৪০ এর ১০%) সমান ১২৬ টাকা। এক্ষেত্রে দোকান মালিকের মোট লাভ হলো ১২৬ বিয়োগ ১০০ সমান ২৬ টাকা বা ২৬%।

9.

৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক) ৪৫%
খ) ৪৮.৫০%
গ) ৫২.৭৫%
ঘ) ৫৬.২৫%
Note :

যখন ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রি করা হয় তখন মোট ২০টি জিনিসের ক্রয়মূল্য হয় ১৬ টাকা এবং বিক্রয়মূল্য হয় ২৫ টাকা। এক্ষেত্রে মোট লাভ হয় ৯ টাকা। সুতরাং শতকরা লাভ হলো (৯ ভাগ ১৬) গুণ ১০০% যা ৫৬.২৫%।

10.

এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল?

ক) ১০০ কেজি
খ) ৮০ কেজি
গ) ৫০ কেজি
ঘ) ৬০ কেজি
Note :

ধরি,

দ্বিতীয় প্রকারে চা ক্রয় করে ২x কেজি

∴ প্রথম " " " " " x "

মোট বিক্রীত চা 3x কেজি

3x কেজি চা - এর ক্রয় মূল্য = {১১০×x) + (১০০ ×২x)}টাকা = ৩১০ x টাকা 

1 কেজি চায়ের বিক্রয় মূল্য = ১২০ টাকা

3x কেজি চায়ের বিক্রয় মূল্য = ১২০ * ৩x টাকা =  ৩৬০ x

প্রশ্নমতে,

৩৬০ x - ৩১০x = ২০০০

বা, ৫০x = ২০০০

বা, x = ৪০

∴ দ্বিতীয় প্রকারে চা ক্রয় করে 2x কেজি   (২×৪০) = ৮০ কেজি .

You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade