টপিকঃ শব্দের বিশিষ্ট অর্থ ও প্রয়োগ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 10 Qs

1.

বদান্যতা শব্দের অর্থ কী ?

ক) খারাপ স্বভাবের লোক
খ) অন্যের অনিষ্ট করার ইচ্ছা
গ) দানশীলতা
ঘ) গানের একপ্রকার রাগিনী
Note :

বদান্যতা শব্দের অর্থ হলো উদারতা বা দানশীলতা।

2.

'যুগপৎ' শব্দের অর্থ কী?

ক) যুক্ত পথ
খ) একই সময়ে
গ) এক যুগের পর
ঘ) কোনটিই নয়
Note :

যুগপৎ একটি অব্যয় পদ যার অর্থ একই সময়ে বা একসাথে।

3.

'অশীতিপর' শব্দের অর্থ কী ?

ক) শীত সহ্য করতে অক্ষম ব্যক্তি
খ) আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
গ) শীতে কাতর নয় এমন ব্যক্তি
ঘ) প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী ব্যক্তি
Note :

অশীতিপর শব্দের অর্থ হলো আশি বছরের বেশি বয়সের ব্যক্তি। 'অশীতি' অর্থ আশি এবং 'পর' অর্থ পরে বা অধিক।

4.

'Autonomous' শব্দের অর্থ কী?

ক) স্বাক্ষর
খ) স্বায়ত্তশাসিত
গ) সত্যায়িত
ঘ) সংশোধিত
Note :

Autonomous একটি ইংরেজি শব্দ যার অর্থ হলো স্বায়ত্তশাসিত অর্থাৎ যা স্বনিয়ন্ত্রিত বা নিজস্ব শাসনব্যবস্থা দ্বারা পরিচালিত।

5.

For good এর সঠিক অর্থ কোনটি?

ক) ভালোর জন্য
খ) বড়র জন্য
গ) ক্ষণ তরে
ঘ) চিরতরে

6.

'কাদম্বিনী' শব্দের অর্থ কী?

ক) নদী
খ) রাত
গ) অমাবস্যা
ঘ) মেঘমালা

7.

'প্রাংশু' শব্দের অর্থ কী ?

ক) প্রাচীর
খ) পূর্বকালের
গ) দীর্ঘকায়
ঘ) পূর্বদিক
Note :

'প্রাংশু' শব্দের অর্থ লম্বা বা দীর্ঘকায়।

8.

বহুব্রীহি শব্দের অর্থ কী ?

ক) বহুগম
খ) বহুধান
গ) বহুচাল
ঘ) বহুআটা
Note :

বহুব্রীহি সমাসের আক্ষরিক অর্থ হলো 'বহু ধান আছে যার'। এখানে 'ব্রীহি' শব্দের অর্থ ধান।

9.

'জঙ্গম' শব্দের অর্থ কী?

ক) যুদ্ধের ময়দান
খ) ঘন অরণ্য
গ) গতিশীল
ঘ) গুপ্ত

10.

'অপলাপ' শব্দের অর্থ কী?

ক) অস্বীকার
খ) মিথ্যা
গ) প্রলাপ
ঘ) অপবাদ
Note :

অপলাপ শব্দের অর্থ হলো অস্বীকার বা গোপন করা।

You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade