টপিকঃ ক্রিয়ার কাল ও ভাব

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 10 Qs

1.

'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' - এখানে 'টাপুর টুপুর' কোন পদ?

ক) বিশেষ্য
খ) ক্রিয়া
গ) অব্যয়
ঘ) সর্বনাম
Note :

'টাপুর টুপুর' একটি অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয়।

2.

'বুদ্ধিমান' এর বিশেষ্য পদ কী?

ক) বুদ্ধি
খ) বন্ধুত্ব
গ) বুদ্ধিজীবী
ঘ) বুদ্ধ

3.

নিচের কোন শব্দটি বিশেষ্যের উদাহরণ?

ক) পতিত
খ) জান্তব
গ) আগ্নেয়
ঘ) উন্নয়ন
Note :

'উন্নয়ন' শব্দটি একটি কাজের বা অবস্থার নাম, যা একটি ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য। 'পতিত', 'জান্তব', 'আগ্নেয়' হলো বিশেষণ পদ।

4.

"সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে" — এই বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?

ক) বিশেষণ
খ) ক্রিয়া বিশেষণ
গ) বিশেষ্য
ঘ) সর্বনাম
Note :

'সুন্দর' শব্দটি দ্বারা সুন্দর বস্তু বা ব্যক্তিকে বোঝানো হয়েছে, যা একটি বিশেষ্য পদের কাজ করছে। 'সুন্দর মাত্রেরই' বলতে 'সকল সুন্দর জিনিসেরই' বোঝানো হয়েছে।

5.

সাইরেন বেজে উঠল। 'বেজে উঠল' কী ধরনের ক্রিয়াপদ?

ক) মিশ্র
খ) যৌগিক
গ) প্রযোজক
ঘ) সমধাতুজ
Note :

'বেজে উঠল' একটি যৌগিক ক্রিয়া, যা 'বেজে' (অসমাপিকা) এবং 'উঠল' (সমাপিকা) ক্রিয়ার সমন্বয়ে গঠিত হয়েছে এবং একটি আকস্মিকতা ভাব প্রকাশ করছে।

6.

'মা শিশুকে খাওয়াচ্ছেন'- বাক্যটিতে 'খাওয়াচ্ছেন' কোন ক্রিয়াপদের উদাহরণ?

ক) ণিজন্ত
খ) দ্বিকর্মক
গ) ধ্বন্যাত্মক
ঘ) যৌগিক
Note :

'খাওয়াচ্ছেন' একটি প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া। 'খাওয়া' ধাতুর সাথে প্রযোজক প্রত্যয় যুক্ত হয়ে এটি গঠিত হয়েছে এবং এর অর্থ হলো অন্যকে খাওয়ানো।

7.

'পুণ্যে মতি হোক' বাক্যে 'পুণ্য' কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) বিশেষণের বিশেষণ
ঘ) সর্বনাম

8. ছেলেটি দ্রুত দৌড়ায়। 'দ্রুত' কোন পদের উদাহরণ?

ক) বিশেষণ
খ) ক্রিয়া
গ) ক্রিয়া বিশেষণ
ঘ) বিশেষ্য
Note :
'দ্রুত' শব্দটি 'দৌড়ায়' ক্রিয়াটি কীভাবে সম্পন্ন হচ্ছে তা নির্দেশ করছে। যে পদ ক্রিয়াকে বিশেষায়িত করে, তাকে ক্রিয়াবিশেষণ বলে।

9.

'দহন' শব্দের বিশেষণ কোনটি?

ক) দাহ্য
খ) দগ্ধ
গ) দহনকারী
ঘ) পদ্ম
Note :

‘দহন’ শব্দের বিশেষণ পদ হলো ‘দাহ্য’।

10.

বাংলা ভাষার সর্বনাম পদ কত প্রকার?

ক) 5
খ) 10
গ) 9
ঘ) 3
Note :

বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে।  পদগুলো মূলত ৯ ভাগ নতুন বোর্ড বই অনুসারে। পুরাতন বই অনুযায়ী সর্বনাম ১০ প্রকার। ১০ নম্বরটি হলো-ব্যতিহারিক সর্বনাম।
যথাঃ
১. ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনামঃ আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা।
২. আত্মবাচক সর্বনামঃ স্বয়ং, নিজ, আপনি।
৩. নির্দেশক সর্বনামঃ
নিকট নির্দেশক - এ, এই, ইনি, এরা, ইহারা।
দূর নির্দেশক - ও, উনি, ওই, ওরা ।
৪. অনির্দষ্ট সর্বনামঃ কেউ, কোথাও।
৫. প্রশ্নবাচক সর্বনামঃ কে, কারা, কার, কী ইত্যাদি।
৬. সাপেক্ষ সর্বনামঃ যারা-তারা, যেমন-তেমন  ইত্যাদি।
৭. পারস্পারিক সর্বনামঃ পরস্পর ইত্যাদি।
৮. সকল/সাকুল্যবাচক সর্বনামঃ সব, সকল, সমস্ত ইত্যাদি।
৯. অন্যবাচক সর্বনামঃ অন্য, অপর, অমুক ইত্যাদি।

You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade