টপিকঃ কারক ও বিভক্তি

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 15 Qs

1. ‘সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।’ এখানে সূর্যোদয়ে কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে সপ্তমী
খ) করণে সপ্তমী
গ) করণে তৃতীয়া
ঘ) অধিকরণে তৃতীয়া
Note :
সূর্যোদয়ের ফলে বা সূর্যোদয় হলে অন্ধকার যায়। এটি ভাবাধিকরণের উদাহরণ এবং সপ্তমী বিভক্তি যুক্ত।

2. নিচের কোনটি করণ কারকের উদাহরণ?

ক) ছাগলে কি না খায়
খ) সে চোখে দেখে না
গ) সাদা মেঘে বৃষ্টি হয় না
ঘ) তিলে তৈল হয়
Note :
‘সে চোখে দেখে না’ বাক্যে চোখ হলো দেখার যন্ত্র বা ইন্দ্রিয়। তাই এটি করণ কারক।

3.

''আগুনে সেঁক দাও''- এখানে ‘আগুনে’ শব্দটির কারক ও বিভক্তি?

ক) অধিকরণে ২য়া
খ) করণে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) ব্যতিহার কর্তা

4. ‘সম্বোধন’ শব্দের অর্থ -

ক) আহ্বান
খ) নাম
গ) পরিচয়
ঘ) অভিবাদন
Note :
সম্বোধন শব্দের আক্ষরিক অর্থ হলো আহ্বান করা বা ডাকা।

5. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?

ক) বিশেষণ পদের
খ) অব্যয় পদের
গ) নাম পদের
ঘ) ক্রিয়া বিশেষণ পদের
Note :
কারকের সম্পর্ক হয় মূলত নাম পদের (বিশেষ্য ও সর্বনাম) সাথে। ক্রিয়াপদ কীভাবে এবং কার দ্বারা সম্পন্ন হচ্ছে তা এই নামপদগুলোর মাধ্যমেই বোঝা যায়।

6. কোনটি প্রথমা বিভক্তির বহুবচন?

ক) এর
খ) এরা
গ) দিগকে
ঘ) দিগের
Note :
প্রথমা বিভক্তির বহুবচনে রা এরা গুলি ইত্যাদি ব্যবহৃত হয়। তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'এরা' সঠিক। দিগকে বা দিগের দ্বিতীয়া বা ষষ্ঠী বিভক্তির রূপ।

7. ছেলেটি স্কুলে যায়। - এখানে 'ছেলেটি' কোন কারক?

ক) কর্তা
খ) কর্ম
গ) অধিকরণ
ঘ) করণ
Note :
'কে স্কুলে যায়?'—এর উত্তরে 'ছেলেটি'। বাক্যের ক্রিয়া যে সম্পাদন করে, সে কর্তা। তাই 'ছেলেটি' কর্তৃকারক।

8. বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। এখানে বাঘে-মহিষে কোন ধরনের কর্তা?

ক) প্রযোজ্য
খ) প্রযোজক
গ) ব্যতিহার
ঘ) মুখ্য
Note :
যখন দুটি কর্তা একত্রে একই ধরনের ক্রিয়া সম্পন্ন করে, তখন তাদের ব্যতিহার কর্তা বলে।

9.

'বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।’—এখানে ‘আমাকে’ কোন কারক?

ক) কর্মকারক
খ) করণ কারক
গ) সম্প্রদান কারক
ঘ) কর্তৃকারক
Note :

যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক। যেমন: বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে যদি প্রশ্ন করা হয়, বাবা কাকে কলম কিনে দিয়েছেন? তাহলে উত্তর পাই ‘আমাকে’। সুতরাং, ‘আমাকে’ হলো কর্মকারক। অথবা,
কর্মকারক ২ প্রকার। যথা: মুখ্য কর্ম ও গৌণ কর্ম।
সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক এবং গৌণ কর্ম প্রাণিবাচক হয়। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।

10. অধিকরণ কারক কত প্রকার?

ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
Note :
অধিকরণ কারক প্রধানত তিন প্রকার। যথা: কালাধিকরণ আধারাধিকরণ এবং ভাবাধিকরণ।

11. কোন বাক্যটি অপাদান কারক?

ক) তিলে তৈল হয়
খ) তিলে তৈল আছে
গ) দীনে দয়া কর
ঘ) লোকে বলে
Note :
‘তিলে তৈল হয়’ বলতে তিল থেকে তেল উৎপন্ন হওয়া বোঝায়। যা থেকে কিছু উৎপন্ন হয় তা অপাদান কারক।

12. ‘আষাঢ়ে বৃষ্টি নামে’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ৭মী
খ) কর্মে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) অধিকরণে ৭মী
Note :
আষাঢ় মাসে বা সময়ে বৃষ্টি হয়। সময় বোঝালে অধিকরণ কারক হয়।

13. ‘আহারে রুচি নেই।’- কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে ৭মী
খ) অপাদানে ৭মী
গ) কর্মে ৭মী
ঘ) করণে ৭মী
Note :
আহার বা ভোজনে (বিষয়ে) রুচি নেই। বিষয় বোঝালে বিষয়াধিকরণ বা অধিকরণ কারক হয়।

14. কারক কত প্রকার?

ক) চার প্রকার
খ) পাঁচ প্রকার
গ) ছয় প্রকার
ঘ) সাত প্রকার
Note :
বাংলা ব্যাকরণ অনুযায়ী কারক ছয় প্রকার। এগুলো হলো কর্তৃকারক কর্মকারক করণ কারক সম্প্রদান কারক অপাদান কারক এবং অধিকরণ কারক।

15. ‘পুকুরে মাছ আছে’– এখানে ‘পুকুর’ কোন অধিকরণ কারক?

ক) বৈষয়িক অধিকরণ
খ) ভাবাধিকরণ
গ) অভিব্যাপক অধিকরণ
ঘ) ঐকদেশি্ক অধিকরণ
Note :
পুকুরের সব জায়গায় মাছ নেই বরং পুকুরের কোনো এক স্থানে বা অংশে মাছ আছে। বিশাল স্থানের কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তা ঐকদেশি্ক অধিকরণ।
You've reached the free limit!

You can only see 15 questions with free access.

Login to upgrade