টপিকঃ উপসর্গ ও অনুসর্গ
1.
'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটা বাংলা ভাষায় এসেছে-
- বাংলা ভাষায় আগত আরবি উপসর্গ: আম, খাস, গর, লা।
- আরবি ‘লা’ উপসর্গযোগে ‘না’ অর্থে লাপাত্তা, লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ প্রভৃতি শব্দ গঠিত হয়েছে।
3.
ফারসি ভাষার উপসর্গ কোনটি?
কম ফারসি উপসর্গ। যা স্বল্প অর্থে ব্যবহৃত হয়। যেমন - কমজোর, কমবখ্ত। উৎ সংস্কৃত, ঊন বাংলা, সু সংস্কৃত ও বাংলা উভয় উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়।
8.
কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ?
খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা—
-অ, অনা, অজ, অঘা, আ, আড়,
-আন, আর, ইতি, ঊন, কদ, কু,
-নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
9.
খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
খাঁটি বাংলা উপসর্গ: খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা—অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। প্রয়োগ: অ—অবহেলা, অকাজ। কু—কুকথা, কুকাজ।
সংস্কৃত উপসর্গ: সংস্কৃত উপসর্গ ২০টি। যথা—প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। প্রয়োগ: প্র—প্রচার, প্রসার। উপ—উপদেশ, উপকার।
বিদেশি উপসর্গ: বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে। যেমন—বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি। প্রয়োগ: বে—বেয়াদব, বেসামাল। বদ—বদলোক, বদনাম।