টপিকঃ সন্ধি

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 30 Qs

1.

‘দুর্যোগ’ এর সন্ধি বিচ্ছেদ কি?

ক) দুঃ + যোগ
খ) দুর + যোগ
গ) দোর + যোগ
ঘ) দুহ + যোগ
Note :

দুঃ + যোগ = দুর্যোগ। বিসর্গ রেফ হয়েছে।

2. ‘অনুচ্ছেদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) অনু + ছেদ
খ) অনু + চ্ছেদ
গ) অণু + ছেদ
ঘ) অণু + চ্ছেদ
Note :
অনু + ছেদ = অনুচ্ছেদ।

3. ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) অহ + রহ
খ) অহঃ + রহ
গ) অহ + অহ
ঘ) অহঃ + অহ
Note :
অহঃ + অহ = অহরহ। বিসর্গ র-এ পরিণত হয়েছে।

4. ‘সতীশ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) সতি + ঈশ
খ) সতীশ + অ
গ) সতী + ঈশ
ঘ) সতী + ইশ
Note :
দীর্ঘ ঈ-কারের পর দীর্ঘ ঈ-কার থাকলে দীর্ঘ ঈ-কার হয়। সতী + ঈশ = সতীশ।

5. ‘সংবাদ’ এর সন্ধি বিচ্ছেদ কি?

ক) সং + বাদ
খ) সম্ + বাদ
গ) সম + বাদ
ঘ) সু + আবাদ
Note :
সম্ + বাদ = সংবাদ। ম্ + ব = ং + ব।

6.

‘অ’ আর ‘উ’ মিলে কোনটি হয়েছে?

ক) সূর্যোদয়
খ) নবৌঢ়া
গ) যথোচিত
ঘ) গঙ্গোর্মি
Note :

সূর্য + উদয় = সূর্যোদয়; এখানে ‘অ’ এবং হ্রস্ব ‘উ’ মিলে ‘ও-কার’ হয়েছে ।

7.

‘দুরূহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ-

ক) দুঃ + ঊহ
খ) দুঃ + রহ
গ) দূর+উহ
ঘ) দুর + ই

8.

‘মহর্ষি’ শব্দের সঠিক সন্ধি কোনটি?

ক) মহ + আর্ষি
খ) মহা + ঋষি
গ) মহা + অর্ষি
ঘ) মহঃ + ঋষি
Note :

আ-কারের পর ঋ-কার থাকলে ‘অর’ হয়। মহা + ঋষি = মহর্ষি।

9. তৃষ্ণার্ত-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) তৃষ্ণা + আর্ত
খ) তৃষ্ণা + ঋত
গ) তৃষ্ণা + ঋর্ত
ঘ) তৃষ্ণা + রিত
Note :
আ-কারের পর ঋ-কার থাকলে ‘আর’ হয়। তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত।

10.

‘ধনুষ্টঙ্কার’- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) ধনুষ + টঙ্কার
খ) ধনুঃ + টঙ্কার
গ) ধনু + টঙ্কার
ঘ) ধনুট + স্কার
Note :

ধনুষ্টঙ্কার শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো ধনুঃ + টঙ্কার। এটি একটি বিসর্গ সন্ধি।

ব্যাকরণের নিয়ম: ই-কার কিংবা উ-কারের পর বিসর্গ (ঃ) থাকলে এবং এরপর 'ট' বা 'ঠ' থাকলে, বিসর্গ স্থানে মূর্ধন্য-ষ (ষ্) হয়। এখানে 'ধনুঃ'-এর উ-কারান্ত বিসর্গের পর 'ট' থাকায় বিসর্গটি 'ষ্'-এ পরিণত হয়ে 'ষ্ট' যুক্তবর্ণ তৈরি করেছে।

শব্দের অর্থ: 'ধনুষ্টঙ্কার' বলতে সাধারণত ধনুকের ছিলার শব্দ বা জ্যা-এর শব্দকে বোঝায়। এছাড়া এটি এক প্রকার মারাত্মক সংক্রামক রোগ (Tetanus)-এর নাম।

11. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

ক) পর + পর = পরস্পর
খ) বাক + দান = বাগদান
গ) উৎ + ছেদ = উচ্ছেদ
ঘ) সম + সার = সংসার
Note :
পর + পর = পরস্পর। এটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ।

12.

‘আশাতীত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) আশা + অতীত
খ) আশা + অতিত
গ) আশ + অতিত
ঘ) আশ + অতীত
Note :

আ-কারের পর অ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়। আশা + অতীত = আশাতীত।

13. কোন বানানটি শুদ্ধ?

ক) যথাচিত
খ) যথোচিত
গ) যথাচীত
ঘ) যথমিত
Note :
যথা + উচিত = যথোচিত (আ + উ = ও)। এটিই সঠিক সন্ধিজাত বানান।

14.

‘উড্ডীয়মান’ -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) উৎ + ডীয়মান
খ) উড + ডীয়মান
গ) উড্ডী + আমান
ঘ) উড্ডীয় + মান
Note :

শব্দের মাঝখানে একই বর্ণ দুইবার থাকলে ১ম বর্ণের পরিবর্তে ১ম অংশের শেষে ৎ / দ দিতে হয়। যেমন: উড্ডীয়মান = উৎ + ডীয়মান, সচ্চিন্তা= সৎ+চিন্তা।

15.

‘নবোঢ়া’ শব্দের সন্ধি বিচ্ছেদ-

ক) নব+ঊঢ়া
খ) নবো + উঢ়া
গ) নবোউ + উঢ়া
ঘ) নব+ঊড়া
Note :

স্বরসন্ধিতে অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ‘ও’ কার হয় ; সেই ‘ও’কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন-
(i) অ+উ=ও : কাব্য+উদ্যান=কাব্যোদ্যান ; দাম+উদর=দামোদর ; লম্ব+উদর=লম্বোদর ; রস+উত্তীর্ণ=রসোত্তীর্ণ প্রভৃতি।

(ii) অ+ঊ=ও : চঞ্চল+ঊর্মি=চঞ্চলোর্মি ; পর্বত+ঊর্ধ্বে=পর্বতোর্ধ্বে ; চল+ঊর্মি=চলোর্মি ; প্রভৃতি।

(iii) আ+উ=ও : কথা+উপকথন=কথোপকথন ; যথা+উচিত=যথোচিত ; বিদ্যা+উপার্জন=বিদ্যোপার্জন ; মহা+উপকার=মহোপকার প্রভৃতি।

(iv) অ + ঊ = ও (নব + ঊঢ়া = নবোঢ়া); মহা+ঊর্মি=মহোর্মি ; গঙ্গা+ঊর্মি=গঙ্গোর্মি প্রভৃতি।

16. ‘তন্বী’ শব্দের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?

ক) তম্ব + ঈ
খ) তন্ব + ই
গ) তনু + ঈ
ঘ) তনু + ই
Note :
উ-কারের পর দীর্ঘ ঈ-কার থাকলে উ-কার ব-ফলায় পরিণত হয়। তনু + ঈ = তন্বী।

17.

কোনটি শুদ্ধ?

ক) গবেষনা
খ) গবেষণা
গ) গবেশনা
ঘ) গবষনা
Note :

সঠিক বানান ‘গবেষণা’। এষণা শব্দের কারণে মূর্ধন্য-ষ এবং স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।

18.

কোন বানানটি শুদ্ধ?

ক) মনঃকষ্ট
খ) মনষ্কষ্ট
গ) মনকষ্ট
ঘ) মনস্কষ্ট
Note :

শব্দটির শুদ্ধ রূপ হলো মনঃকষ্ট।

- এটি একটি বিসর্গ সন্ধিজাত শব্দ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: মনঃ + কষ্ট = মনঃকষ্ট।
- ব্যাকরণের নিয়ম অনুযায়ী, অ-কারের পরস্থিত বিসর্গের (ঃ) পরে যদি ক, খ, প, ফ থাকে, তবে সন্ধির ক্ষেত্রে বিসর্গ অবিকৃত থাকে অর্থাৎ কোনো পরিবর্তন হয় না।
- এখানে 'মনঃ' শব্দের শেষে বিসর্গ (ঃ) এবং 'কষ্ট' শব্দের শুরুতে 'ক' ধ্বনি রয়েছে, যা নিয়মানুযায়ী মিলিত হয়ে বিসর্গ অপরিবর্তিত থেকে 'মনঃকষ্ট' হয়েছে।
- এই নিয়মের অন্যান্য কিছু উদাহরণ হলো: প্রাতঃ + কাল = প্রাতঃকাল, শিরঃ + পীড়া = শিরঃপীড়া,মনঃ + পূত = মনঃপূত ইত্যাদি।

19. ‘দুর্লভ’ শব্দের সন্ধি বিচ্ছেদ-

ক) দুঃ + লভ
খ) দুর + লভ
গ) দুর + লোভ
ঘ) কোনোটিই নয়
Note :
দুঃ + লভ = দুর্লভ।

20. “রবীন্দ্র” এর সন্ধি বিচ্ছেদ কি?

ক) রবী + ন্দ্র
খ) রবি + ইন্দ্র
গ) ররি + ইন্দ্র
ঘ) রবি + ইণ
Note :
ই + ই = ঈ। রবি + ইন্দ্র = রবীন্দ্র।

21.

‘রাজ্ঞী’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) রাজ্ + নী
খ) রাগ + নী
গ) রাজ + জ্ণী
ঘ) রাগ + ণী
Note :

তালব্য অল্পপ্রাণ ধ্বনির পরে নাসিক্য ধ্বনি আসলে নাসিক্য ধ্বনিটিও তালব্য নাসিক্য ধ্বনি হয়।

অর্থাৎ, ‘চ/জ’ এর পরে ঙ, ঞ, ণ, ন, ম (নাসিক্য ধ্বনি) থাকলে সেগুলো ‘ঞ’ হয়ে যায়।

22. ‘অধোগতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) অধ + গতি
খ) অধঃ + গতি
গ) অধা + গতি
ঘ) অধোগতি + গতি
Note :
অধঃ + গতি = অধোগতি। বিসর্গ ও-কার হয়েছে।

23. ‘সদাশয়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) সদ + আশয়
খ) সদা + শয়
গ) সৎ + আশয়
ঘ) সং + শয়
Note :
সৎ + আশয় = সদাশয়। ত্ + আ = দা।

24.

‘জগন্নাথ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) জগৎ + নাথ
খ) জগন + নাথ
গ) জগ + নাথ
ঘ) জগদ + নাথ
Note :

জগৎ + নাথ = জগন্নাথ। ত্ + ন = ন্ন।

25. নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?

ক) সম্মান
খ) সঞ্চয়
গ) নিরাকার
ঘ) পরিচ্ছদ
Note :
নিঃ + আকার = নিরাকার। এটি বিসর্গ সন্ধি।

26.

‘দুর্বার’ শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) দূর+বার
খ) দুর+বার
গ) দুঃ+বার
ঘ) দু+বার
Note :

'দুর্বার' শব্দটি একটি বিসর্গ সন্ধির উদাহরণ।
- নিয়ম: অ বা আ-ভিন্ন স্বরবর্ণের (যেমন- ই, উ) পর বিসর্গ (ঃ) থাকলে এবং এর পর বর্গের ৩য়, ৪র্থ, ৫ম বর্ণ অথবা য, র, ল, ব, হ থাকলে বিসর্গ স্থানে 'র' হয়। এটি পরবর্তী ব্যঞ্জনবর্ণের ওপর রেফ (র্) হিসেবে যুক্ত হয়।
- এই শব্দটিতে: দুঃ + বার = দুর্বার। এখানে 'দুঃ' এর বিসর্গ (ঃ) এবং 'বার' এর 'ব' (প-বর্গের ৩য় বর্ণ) যুক্ত হয়ে বিসর্গটি রেফ (র্)-এ রূপান্তরিত হয়েছে এবং 'ব'-এর ওপর বসেছে।
- অর্থ: যাকে নিবারণ বা বাধা দেওয়া কঠিন, অদম্য বা অপ্রতিরোধ্য।
• উদাহরণ:
- দুঃ + বল = দুর্বল
- দুঃ + লভ = দুর্লভ

27. ‘বহুৎসব’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাই-

ক) বহুঃ + উৎসব
খ) বহুয + সব
গ) বহ্য + উৎসব
ঘ) বহি + উৎসব
Note :
উ + উ = ঊ। বহু + উৎসব = বহূৎসব।

28. ‘অতীত’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) অতি + ইব
খ) অতী + ব
গ) অতি + ইত
ঘ) অত + ইত
Note :
স্বরসন্ধির নিয়মানুসারে ই-কারের পর ই-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। তাই অতি + ইত = অতীত।

29. ‘স্বৈর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-

ক) স্ব + ইর
খ) স + ঈর
গ) স্বীয় + ইর
ঘ) স্ব + ঈর
Note :
স্ব + ঈর = স্বৈর। এটি নিপাতনে সিদ্ধ।

30.

‘পরিচ্ছদ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) পরি + চ্ছেদ
খ) পরি + ছচ্ছে
গ) পরি + ছদ
ঘ) পরি + শেদ
Note :

পরি + ছদ = পরিচ্ছদ। ই + ছ = চ্ছ।

You've reached the free limit!

You can only see 30 questions with free access.

Login to upgrade