টপিকঃ ধ্বনির পরিবর্তন

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 10 Qs

1. 'গল্প > গপ্প' কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

ক) স্বরসঙ্গতি
খ) বিষমীভবন
গ) অসমীকরণ
ঘ) সমীভবন
Note :
এখানে ল+প যুক্তবর্ণটি পরিবর্তিত হয়ে প+প (প্প) হয়েছে। এটি সমীভবনের উদাহরণ।

2. 'প্রথম > পরথম' কী ধরনের ধ্বনি পরিবর্তন?

ক) অসমীকরণ
খ) অপিনিহিতি
গ) বিপ্রকর্ষ
ঘ) স্বরসাম্য
Note :
এখানে 'প্র' (প+র) যুক্তবর্ণটি ভেঙে মাঝখানে 'অ' স্বরধ্বনি এসেছে (প+অ+র)। যুক্তবর্ণ ভেঙে স্বরধ্বনির আগমন ঘটায় এটি বিপ্রকর্ষ।

3.

উদ্ধার > উধার > ধার এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন?

ক) অপিনিহিতি
খ) আদি স্বরলোপ
গ) স্বরসঙ্গতি
ঘ) অন্তর্হতি

4. স্বরাগমের উদাহরণ কোনটি?

ক) স্পর্ধা - আস্পর্ধা
খ) মাছুয়া - মেছো
গ) নিবানো - নিভানো
ঘ) ধোবা - ধোপা
Note :
স্পর্ধা শব্দের শুরুতে 'আ' স্বরধ্বনি যুক্ত হয়ে 'আস্পর্ধা' হয়েছে। এটি আদি স্বরাগমের উদাহরণ। অন্য অপশনগুলো ধ্বনি পরিবর্তনের ভিন্ন নিয়ম নির্দেশ করে।

5.

নিচের কোনটিতে মধ্য স্বরাগমের প্রয়োগ হয়েছে?

ক) ফিল্ম > ফিলিম
খ) সত্য > সত্যি
গ) স্ত্রী > ইস্ত্রী
ঘ) শিকা > শিকে
Note :

 উচ্চারণের সুবিধার্থে সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে কোনো স্বরধ্বনি (অ, আ, ই, উ, এ, ও) আসলে তাকে মধ্যস্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলা হয়। ।

'ফিল্ম' শব্দের 'ল্ম' যুক্তবর্ণ ভেঙে মাঝখানে 'ই' কার যুক্ত হয়ে 'ফিলিম' হয়েছে। এটি মধ্য স্বরাগমের স্পষ্ট উদাহরণ।

6. 'Prothesis' এর বাংলা প্রতিশব্দ কী?

ক) ধ্বনিসংযুক্তি
খ) স্বরভক্তি
গ) আদি স্বরাগম
ঘ) বিপ্রকর্ষ
Note :
'Prothesis' একটি ভাষাতাত্ত্বিক পরিভাষা, যার অর্থ শব্দের শুরুতে কোনো ধ্বনি (সাধারণত স্বরধ্বনি) যুক্ত হওয়া। বাংলা ব্যাকরণে এই প্রক্রিয়াকে 'আদি স্বরাগম' বলা হয়। যেমন: স্কুল > ইস্কুল, স্টেশন > ই স্টেশন।

7.

রত্ন > রতন হওয়ার...ধ্বনিসূত্র

ক) স্বরভক্তি
খ) স্বরসংগতি
গ) অপিনিহিতি
ঘ) অভিশ্রুতি
Note :

'রত্ন' শব্দের 'ত্ন' যুক্তবর্ণ ভেঙে মাঝখানে 'অ' স্বরধ্বনি এসে 'রতন' হয়েছে। এটি স্বরভক্তি বা বিপ্রকর্ষের নিয়ম।

8. কোনটি অন্ত্যস্বরাগম?

ক) বাকা > বাইকা
খ) সত্য > সত্যি
গ) করিয়া > কইর্যা
ঘ) ধুলা > ধুলো
Note :
শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হলে তাকে অন্ত্যস্বরাগম বলে। এখানে 'সত্য' শব্দের শেষে 'ই' কার যুক্ত হয়ে 'সত্যি' হয়েছে।

9. কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে?

ক) গামছা
খ) মশারি
গ) লুঙ্গি
ঘ) চাদর
Note :
গামোছা > গামছা। এখানে শব্দের মাঝখান থেকে 'ও' কার লোপ পেয়েছে। এটি মধ্যস্বরলোপ।

10. 'মধ্য স্বরাগম' -এর অপর নাম কী?

ক) অসমীকরণ
খ) বিপ্রকর্ষ
গ) বিষমীভবন
ঘ) সমীভবন
Note :
শব্দের মাঝখানে স্বরধ্বনি আসার ফলে যুক্তবর্ণ ভেঙে যায়। এই প্রক্রিয়াকে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বলা হয়।
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade