টপিকঃ শতকরা
1.
আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরও ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
4. যদি একটি সংখ্যা 'ক' এর ১২০% অপর একটি সংখ্যা 'খ' এর ৮০% হয় তাহলে (ক + খ) এর মান কত?
5.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বাড়ানো হলো এবং প্রস্থ ১০% কমানো হলো। এ অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল-
বর্ধিত ক্ষেত্রফল = (বর্ধিত দৈর্ঘ্য X হ্রাসকৃত প্রস্থ)/১০০
:বর্ধিত ক্ষেত্রফল = (১১০ X ৯০)/১০০ = ৯৯
ক্ষেত্রফল হ্রাস = (১০০ - ৯৯)% = ১% হ্রাস
7.
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০/- পায়। পূর্বে তার বেতন কত ছিল?
৩০% বৃদ্ধিতে,
পূর্বের বেতন ১০০ টাকা হলে বর্তমান বেতন = (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা
বর্তমান বেতন ১৩০ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা।
বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন ১০০/১৩০ টাকা।
∴ বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে পূর্বের বেতন (১০০ × ১১০৫০)/১৩০ টাকা = ৮৫০০ টাকা।