টপিকঃ বাংলা ভাষা

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 10 Qs

1.

'বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে।' এ মতের প্রবক্তা কে?

ক) স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) ড. সুকুমার সেন
ঘ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Note :

" বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে" - এ মতের প্রবক্তা ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়। সুনীতিকুমার চট্টোপাধ্যায় একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। তিনি " Origin and Development of Bengali language " নিয়ে গবেষণা করেন এবং পরবর্তীতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম এই মতবাদ প্রকাশ করেন।

2.

বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-

ক) সংস্কৃত
খ) পালি
গ) প্রাকৃত
ঘ) অপভ্রংশ
Note :

মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উত্তপত্তি ঘটেছে এ মতবাদ দিয়েছেন স্যার জর্জ গ্রিয়ার্সন। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এ মত সমর্থন করেছেন। কিন্তু ড. মুহম্মদ শহিদুল্লাহ ভিন্ন মত পোষণ করে বলেন- গৌড়ীয় প্রাকৃত হতে বাংলা ভাষার উদ্ভব।

বাংলা ভাষার উদ্ভব হয়েছে একথায়-

ইন্দো ইউরোপীয় → শতম → ইন্দো আর্য → ভারতীয় → প্রাচীন ভারতীয় আর্যভাষা → প্রাচীন কথ্য ভারতীয় আর্যভাষা → গৌড়ী প্রাকৃত → গৌড় অপভ্রংশ → বঙ্গ কামরূপী → বাংলা ও অসমীয়।

3.

বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?

ক) দ্রাবিড়
খ) ইন্দো-ইউরোপীয়
গ) ইউরালীয়
ঘ) সেমেটিক
Note :

বাংলা ভাষা ইন্দো - ইউরোপীয় মূল ভাষার অন্তর্গত।

ইন্দো - ইউরোপীয় ভাষাসমূহ পৃথিবীর আদি ভাষা পরিবারের একটি। এই ভাষা পরিবারের অন্তর্গত ভাষা ও উপভাষাসমূহ বিশ্বের ৬টি মহাদেশে পাওয়া যায়। বেশির ভাগ ইন্দো - ইউরোপীয় ভাষা ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় বিবর্তন হয়। হিন্দি, বাংলা, ইংরেজি, লাতিন, ফার্সি ও রুশ ছাড়াও বিশ্বের অনেক অনেক ভাষা এই পরিবারের অন্তর্গত। এথ্‌নোলগের মতে, বর্তমানে এই ভাষার ৪৪৫ টি জীবন্ত ভাষা সদস্য রয়েছে, যা একে বিশ্বের বৃহত্তম ভাষা পরিবারে পরিণত করেছে।

4.

উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

ক) ফার্সি
খ) তুর্কি
গ) পর্তুগিজ
ঘ) আরবি
Note :

উজবুক' শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তুর্কি ভাষা থেকে আসা আরো কয়েকটি শব্দ হলো: চকমক, তালাশ, বাবুর্চি ,সওগাত,খোকা, বাবা ইত্যাদি।

5.

বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?

ক) দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ) একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ) ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
Note :

বাংলা ভাষার আদিস্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশম থেকে চতুর্দশ শতাব্দী। ড. মুহাম্মদ শহীদুল্লার মতে, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী।

6.

'প্রাকৃত' শব্দটির অর্থ-

ক) প্রকৃত
খ) যথার্থ
গ) যা করা হয়েছে
ঘ) স্বাভাবিক
Note :

প্রাকৃত অর্থ স্বাভাবিক, প্রাকৃত ভাষার নামকরণ প্রসঙ্গে কেউ কেউ বলেন যে, এর প্রকৃতি বা মূল হচ্ছে 'সংস্কৃত', তাই প্রকৃতি থেকে উদ্ভূত বলে এর নাম হয়েছে প্রাকৃত। আবার কেউ কেউ বলেন, 'প্রকৃতি' অর্থ সাধারণ জনগণ এবং তাদের ব্যবহূত ভাষাই প্রাকৃত ভাষা, অর্থাৎ প্রাকৃত জনের ভাষা প্রাকৃত ভাষা।

7.

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কবে?

ক) ৯৫০ খ্রিষ্টাব্দে
খ) ৬৫০ খ্রিষ্টাব্দে
গ) ৮৫০ খ্রিষ্টাব্দে
ঘ) ৭৫০ খ্রিষ্টাব্দে
Note :

ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে. বাংলা ভাষার উৎপুত্ত সপ্তম শতাব্দীতে ( ৬৫০ খ্রি) ডা. সুনীতিকুমার চট্টোপাাধ্যায়েরা মতে বাংলা ভাষার উৎপত্তি দাশম শতাব্দীতে।

8.

বাংলা ভাষার উদ্ভব হয়-

ক) সপ্তম খ্রিষ্টাব্দে
খ) খ্রিষ্টীয় ত্রয়োদশ শতকে
গ) সপ্তম খ্রিষ্টপূর্বাব্দে
ঘ) খ্রিষ্টীয় দ্বাদশ শতকে
Note :

বাংলা ভাষার উদ্ভব হয় সপ্তম খ্রীষ্টাব্দে। বাংলা ভাষা বিকাশের ইতিহাস ১৩০০ বছর পুরোনো। চর্যাপদ এ ভাষার আদি নিদর্শন। মধ্যভারতীয় আর্য ভাষাকে প্রাকৃত ভাষা বলে। প্রাকৃত ভাষার একটি শাখা হচ্ছে মাগধী ভাষা। মাগধী ভাষার পরের রূপ হচ্ছে মাগধী অপভ্রংশ বা অবহটঠ। আর এ ভাষা থেকে ৭ম খ্রীষ্টাব্দে বাংলা ভাষার উৎপত্তি।

9.

সবুজ পত্র' বাংলা ভাষা ও সাহিেত্য কী হিসেবে পরিচিত?

ক) একটি বিখ্যাত কাব্যগ্রন্থ
খ) এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন
গ) বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
ঘ) অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক
Note :

"সবুজপত্র"  -  বাংলা ভাষা ও সাহিত্যের একটি বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ভাষার অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিল সবুজপত্র।  এটি প্রকাশিত হত প্রমথ চৌধুরীর সম্পাদনায়।  এটি প্রথম প্রকাশিত হয় বাংলা ১৩২১ বঙ্গাব্দে এবং ইংরেজি  ১৯১৪ সালে। সবুজপত্রে কখনো কোন বিজ্ঞাপন বা ছবি প্রকাশিত হয় নি।

10. বাংলা ভাষার বয়স কত?

ক) ১০০০ বছর
খ) ২০০০ বছর
গ) ২৫০০ বছর
ঘ) ২৭০০ বছর
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade