টপিকঃ কোণ
1.
১২৫ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত?
দুটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী হলে একটিকে অপরটিকে সম্পুরক কোণ বলা হয়। ∴ ১২৫ ডিগ্রী এর সম্পূরক কোণ = ১৮০ ডিগ্রি - ১২৫ ডিগ্রি = ৫৫ ডিগ্রি
2.
একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?
একটি সরলরেখা ১৮০ ডিগ্রী। তাই তার উপর লম্ব আঁকলে ২ সমকোন হবে।
3.
ত্রিভূজের যে কোনো দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি হবে-
ত্রিভুজের যেকোনো বহিঃস্থ কোণ অন্তঃস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান। সুতরাং, ত্রিভুজের যেকোনো দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি হবে অন্তঃস্থ তিনটি কোণের সমষ্টির চাইতেও বেশি। কিন্তু ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাই বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর হবে।
4.
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
5.
৫৫° কোণের পূরক কোণের পরিমান কত?
৫৫° কোণের পুরক কোণের পরিমাণ
= (৯০ - ৫৫) °
= ৩৫°
6.
ঘড়িতে যখন ৭টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রী?
ধাপে ধাপে হিসাব করি—
ঘড়ির পূর্ণ বৃত্ত = 360°
মোট ঘণ্টা = 12 ⇒ প্রতিটি ঘণ্টার কোণ = 360° ÷ 12 = 30°
মিনিটের কাঁটা যখন ১২টার ঘরে থাকে (অর্থাৎ ০ মিনিটে), তখন সেটা উপরের দিকে 0° অবস্থায় থাকে।
৭টার সময় মিনিট কাঁটা থাকে ১২টার ঘরে (0 মিনিটে), আর ঘণ্টার কাঁটা থাকে ৭-এর ঘরে।
ঘণ্টার কাঁটা ৭-এর ঘরে মানে: 7 × 30° = 210°
অতএব দুই কাঁটার মধ্যে কোণ = 210° – 0° = 210°
কিন্তু ঘড়িতে সর্বনিম্ন কোণ ধরা হয়।
⇒ ছোট কোণ = 360° – 210° = 150°
✅ উত্তর: 150°
7.
দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কী?
পূরককোণ (Complementary angle) : দুইটি কোণের সমষ্টি যখন 90° অথবা এক সমকোণ হয় তখন একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলে।
8.
৯০ ডিগ্রীর কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
দুটি কোণের সমষ্টি ১৮০° হলে কোণদ্বয়কে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। সুতরাং, ৯০° কোণের সম্পূরক কোণ হচ্ছে ১৮০° - ৯০° = ৯০°।
9.
A ও B পরস্পর সম্পূরক কোণ। কোণ A= ১২০ ডিগ্রি হলে কোণ B= কত?
আমরা জানি, সম্পূরক(A + B) কোণের মান ১৮০°
দেওয়া আছে, কোণ
A = ১২০°
অতএব, কোণ B = (১৮০ - ১২০)° = ৬০°
10.
সমকোণী ত্রিভূজের অপর কোণদ্বয়-
সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয়ের সমষ্টি ৯০ ডিগ্রি এখানে, ৫৫ ডিগ্রি + ৩৫ ডিগ্রি = ৯০ ডিগ্রি ∴ অপর কোণদ্বয় ৫৫ ডিগ্রি, ৩৫ ডিগ্রি।