টপিকঃ ধারা

বিষয়

গণিত

Free: 10 Qs

1.

3 - 6 + 12 - 24 + ........ ধারাটির প্রথম 9 টি পদের সমষ্টি কত?

ক) 513
খ) 515
গ) 509
ঘ) 511
Note :

প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = - 6/3 = - 2
পদ সংখ্যা, n = 9

আমরা জানি,
গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি = a(1 - rn)/(1 - r)

৯টি পদের সমষ্টি = 3{1 - (- 2)⁹}/{1 - (- 2)}
= 3(1 + 512)/(1 + 2)
= (3 × 513)/3
= 513

2.

১,৩,৫,৭,......ধারাটির অষ্টম পদ কত ?

ক) 13
খ) 15
গ) 17
ঘ) 20
Note :

১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫

বিজোড় সংখ্যা গুলো

অতএব, অষ্টম পদ = ১৫

3.

1² + 2² + 3² + 4² + ........... + 20² = কত?

ক) 2560
খ) 2740
গ) 2320
ঘ) 2870
Note :

আমরা জানি,
1² + 2² + 3² + 4² + ........... + n² = (1/6){n(n+1)(2n + 1)}

1² + 2² + 3² + 4² + ........... + 20² = (1/6){20(20+1)(2×20 + 1)}
                                                     = (20×21×41)/6
                                                     = 2870

4.

একটি সমান্তর ধারার প্রথম পদ এবং শেষ পদ যথাক্রমে 7 এবং 46 । যদি সাধারণ অন্তর 3 হয় তবে পদ সংখ্যা কত?

ক) 13
খ) 14
গ) 15
ঘ) 16
Note :

পদ সংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(46 - 7)/3} + 1
= 13 + 1
= 14

5.

log3 + log9 + log27 + --- --- --- ধারাটির অষ্টম পদ কত?

ক) 7log3
খ) 8log3
গ) 6log3
ঘ) log3
Note :

ধারাটির ১ম পদ, a = log3
সাধারণ অন্তর, d = (log9 - log3) = (log3² - log3) = (2log3 - log3) = log3

∴ ধারাটির অষ্টম পদ = log3 + (8 - 1)log3
= log3 + (7 × log3)
= 8log3

6.

একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে 15-তম পদটি--

ক) 140
খ) 142
গ) 148
ঘ) 150
Note :

প্রথম পদ a ও সাধারণ অন্তর d হলে ,
  r তম পদ = a+(r-1)d
    ৬ তম পদ    =a+(6-1)d
    or,52=a+5 × 10
    or,a=52-50
       ∴ a=2
15 তম পদ =2+(15-1) ×10=2+140=142

7.

কোন ধারার n তম পদ 3n + 1 হলে, ধারাটি নিচের কোনটি?

ক) 3, 6, 9, 13, 16, ...
খ) 4, 7, 10, 13, 16, ...
গ) - 1, - 2, 1, 4, 7, ....
ঘ) 2, 5, 8, 11, 14, ....
Note :

কোন ধারার n তম পদ 3n + 1 হলে
ধারাটির ১ম পদ = 3 × 1 + 1 = 3 + 1 = 4
ধারাটির ২য় পদ = 3 × 2 + 1= 6 + 1 = 7
ধারাটির ৩য় পদ = 3 × 3 + 1 = 9 + 1 = 10
ধারাটির ৪র্থ পদ = 3 × 4 + 1 = 12 + 1 = 13
ধারাটির ৫ম পদ = 3 × 5 + 1 = 15 + 1 = 16
........................................................................
ধারাটি:  4, 7, 10, 13, 16, .........................

8.

০.২, ০.০৪, ০.০০৮, ০.০০১৬ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

ক) ০.০০২৪
খ) ০.০০৩২
গ) ০.০০০৩২
ঘ) ০.০০০০৩২
Note :

১ম পদ = ০.২, (০.২)² = ০.০৪।
৩য় পদ =(o.২)³=০.০০৮,৪র্থ পদ =(o.২)⁴
=০.০০১৬,৫ম পদ =(o.২)⁵=০.০০০৩২

9.

১,৩,৪,৭,১১,১৮,......... ক্রমটির পরবর্তী পদ কত ?

ক) 25
খ) 29
গ) 36
ঘ) 42
Note :

১, ৩, ৪, ৭, ১১, ১৮

৪ = ৩ + ১, ৭ = ৪ + ৩, ১১ = ৪ + ৭, ১৮ = ৭ + ১১

এই ধারায় কোন পদ সংখ্যাকে তার পূর্ববর্তী দুইটি পদের সমষ্টি করলে পাওয়া যায়,

পরবর্তী পদ = ১১ + ১৮ = ২৯

10.

৯, ৩৬, ৮১, ১৪৪ ----এর পরবর্তী সংখ্যা কত?

ক) 169
খ) 225
গ) 256
ঘ) 272
Note :

৩² = ৯
৬² = ৩৬
৯² = ৮১
১২² = ১৪৪
১৫² = ?
∴ পরবর্তী সংখ্যা = ১৫² = ২২৫

You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade