বাক্যের তিনটি গুণ কী কী?

ক) আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
খ) আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
গ) যোগ্যতা , উদ্দেশ্য ও বিধেয়
ঘ) কোনটিই নয়
বিস্তারিত ব্যাখ্যা:

ভাষার বিচারে বাক্যের ৩ টি গুণ থাকা আবশ্যক - ১. আকাঙ্ক্ষা , ২. আসত্তি ও ৩. যোগ্যতা । বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা - ই আকাঙক্ষা । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। আর বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা ।

Related Questions

ক) জন + ইক
খ) জন + এক
গ) জনৈ +এক
ঘ) জন + ঈক
Note :

জনৈক” শব্দটির সন্ধি বিচ্ছেদ - - জন + এক ।

স্বরসন্ধির নিয়মানুসারে অ - কার কিংবা আ - কারের পর এ - কার থাকলে উভয়ে মিলে ঐ - কার হয়; ঐ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় । অর্থাৎ: অ + এ = ঐ ( জন + এক = জনৈক) ।

ক) বঙ্গদর্শন
খ) কল্লোল
গ) সবুজপত্র
ঘ) কালিকলম
Note :

প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' বাংলা সাময়িক পত্র হিসেবে প্রথম প্রকাশিত হয় ১৯১৪ সালে। প্রমথ চৌধুরী বীরবলী রীতি নামে যে কথ্য ভাষারীতির সাহিত্য প্রচলন করে যুগান্তর এনেছিলেন তা প্রচারের মাধ্যম ছিল এই 'সবুজপত্র'।
 

ক) বিদ্রোহী
খ) প্রলয়োল্লাস
গ) ধূমকেতু
ঘ) অগ্রপথিক
Note :

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (১৯২২)।
- এ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’ ‘অগ্নিবীণা’ রক্তাম্বরধারিনী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, সাত-ইল আরব, খেয়াপারের তরণী, কোরবানী, মোহররম) ১২টি। অন্যদিকে অগ্রপথিক, কবিতাটি নজরুল ইসলামের ‘জিঞ্জীর’ কাব্যগ্রন্থের অন্তর্গত। 

ক) মজাম্মেল হক
খ) এয়াকুব আলী চৌধুরী
গ) মুনিরুজ্জামান ইসলামাবাদি
ঘ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
Note :

স্পেন বিজয়, মহাশিক্ষা, প্রেমাঞ্জলি, অনল প্রবাহ ইত্যাদি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্য। 'অনল প্রবাহ' কাব্যগ্রন্থটিতে ইংরেজবিরোধী ভাব তীব্রভাবে প্রকাশিত হয়েছে বলে ব্রিটিশ সরকার বইটি বাজেয়াপ্ত করেছিল।

ক) চট্টগ্রামের জোব্রা
খ) বার্মার আরাকান
গ) ফতেহাবাদ পরগনা
ঘ) ফরিদপুরের সুরেশ্বর
Note :

মহাকবি আলাওলের জন্মস্থান নিয়ে মতবিরোধ রয়েছে।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, কবি আলাওলের জন্ম ফরিদপুরের ফতেহাবাদ পরগনায়।
- অধিকাংশ পণ্ডিত এ মত গ্রহণ করেছেন।
- ড. মুহম্মদ এনামুল হকের মতে কবি আলাওল আনুমানিক ১৬০৭ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন।

ক) মিশনারি জীবণ
খ) প্রভু যিশুর বানী
গ) ফুলমনি ও করুণার বিবরণ
ঘ) কৃপার শাস্ত্রের অর্থভেদ
Note :

বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ মনোএল দা আসসুম্পসাঁওয়ের রোমান লিপিতে লেখা ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ'। অবাঙালি কর্তৃক বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হ্যানা ক্যাথরিন ম্যালেন্স রচিত ‘ফুলমণি ও করুণার বিবরণ (১৮৫২)। এটি The Last Day of the Week নামে ইংরেজি আখ্যানের ছায়াবলম্বনে রচিত।

জব সলুশন

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (16-10-2026)

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-উপ-সহকারী প্রকৌশলী 15-10-2026

পররাষ্ট্র মন্ত্রণালয়- ব্যক্তিগত কর্মকর্তা 14-10-2026

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (স্থগিত) 10-10-2026

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর-জুনিয়র শিক্ষক 03-10-2026

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর- যাচ মোহরার 02-10-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন