বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?

ক) তীক্ষ্ দৃষ্টি সম্পন্ন চোখের সাহায্যে
খ) ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্নয় করে
গ) সৃষ্ট শব্দের প্রতিধ্ধনি শুনে
ঘ) অলৌকিক ভাবে
বিস্তারিত ব্যাখ্যা:

বাদুড়ের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, তাই চলার সময় শ্রবণশক্তির উপর নির্ভর করতে হয় । বাদুড়ের কান শব্দোত্তর বা আলট্রাসনিক তরঙ্গের শব্দ শুনতে সক্ষম । চলার সময় বাদুড় ক্রমাগত মুখ দিয়ে প্রায় ২০ কিলোহার্টজ শব্দোত্তর বা আলট্রাসনিক তরঙ্গের শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলে বাদুড় সেই প্রতিধ্বনি থেকেই আশেপাশের সম্ভাব্য বাধা - বিঘ্ন সম্পর্কে ধারণা লাভ করতে ও তা এড়িয়ে চলতে পারে।

Related Questions

ক) পদ্মা
খ) যমুনা
গ) সুরমা
ঘ) মেঘনা
Note :

- হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র উৎপন্ন হয়ে তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য ২৮৯৭ কি.মি.।
- ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশে উত্থিত হওয়া নতুন স্রোতধারাটি দক্ষিণ দিকে যমুনা নামে প্রবাহিত হয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দে এসে পদ্মায় মিলিত হয়েছে।
- আর পদ্মা নদী চাঁদপুরের নিকট মেঘনায় পতিত হয়েছে।
- ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা।

ক) মেলানিন
খ) থায়ামিন
গ) ক্যলোরিন
ঘ) হিমোগ্লোবিন
Note :

মানুষের গায়ের রঙ নির্ভর করে চামড়ার মেলানিনের ‍উপস্থিতির উপর। চামড়ার মেলানোসাইট নামক একপ্রকার কোষ মেলানিন তৈরি করে। চামড়ায় মেলানিনের পরিমাণ বেশি থাকলে গায়ের রঙ কালো হয় আর মেলানিন কম থাকলে গায়ের রঙ ফর্সা হয়।

ক) ৫ জুন
খ) ৫ জুলাই
গ) ৫ অগাস্ট
ঘ) ৫ মার্চ
Note :

বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস।

এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল।

এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে।

দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে।

ক) পিত্তথলিতে
খ) কিডনীতে
গ) প্লীহায়
ঘ) যকৃতে
Note :

- রক্তের লোহিত কণিকা তার আয়ু শেষে প্লীহায় জমা হতে থাকে।
- প্লীহায় উপস্থিত ম্যাক্রোফেজ মেয়াদোত্তীর্ণ লোহিত রক্তকণিকাকে ভক্ষণ করে।
- যার ফলে হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা থেকে বাইরে বের হয়ে আসে এবং বিলিরুবিন নামক রঞ্জক পদার্থে রূপান্তরিত হয়।
- এই রঞ্জক পদার্থ যকৃতে যেয়ে আরো রূপান্তরিত হয়ে বিলিরুবিন হয় এবং পিত্তরস এর মাধ্যমে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়।
- যকৃতের ডানদিকের অংশে পেয়ালার মতো পিত্তরস ধারণকারী একটি থলে থাকে, একে পিত্তথলি বলে।
- পিত্তথলি ৭-৮ সে.মি. লম্বা।
- পিত্তথলি থেকে পিত্ত ডিওডেনামে উন্মুক্ত হয়। 
- পিত্তরস স্নেহ জাতীয় খাবার পরিপাক করে থাকে

ক) মুক্তিযুদ্ধ
খ) ভাষা আন্দোলন
গ) গণঅভ্যুত্থান
ঘ) আগরতলা ষড়যন্ত্র মামলা
Note :

১৯৫২ সাল বাংলাদেশের ইতিহাসে প্রধানত মহান ভাষা আন্দোলনের চরম পর্যায় বা চূড়ান্ত রূপ ধারণের জন্য বিখ্যাত

ক) রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
খ) বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ) উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
ঘ) সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
Note :

প্রেসার কুকারে রান্না তারাতারি হয় কারণ, কুকারের ভেতরের পানি ফুটন্ত অবস্থায় বাষ্পে পরিণত হয়েই বাইরে আসতে পারে না।
- ফলে উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়।
- এতে বাড়তি তাপ সৃষ্টি হয়ে রান্না হয় তাড়াতাড়ি।

জব সলুশন

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (16-10-2026)

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-উপ-সহকারী প্রকৌশলী 15-10-2026

পররাষ্ট্র মন্ত্রণালয়- ব্যক্তিগত কর্মকর্তা 14-10-2026

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (স্থগিত) 10-10-2026

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর-জুনিয়র শিক্ষক 03-10-2026

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর- যাচ মোহরার 02-10-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন