মাণিক্য' শব্দে 'ণ' বসেছে ণ-ত্ব বিধানের কোন নিয়মে?

ক) ম বর্গের পরে ণ হয়
খ) ক বর্ণ এবং ম বর্ণের মাঝে ণ হয়।
গ) ক বর্ণের পূর্বেণ হয়
ঘ) স্বভাবতই ণ হয়
বিস্তারিত ব্যাখ্যা:

কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য - ণ হয়। যেমন:

চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা।
কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা।
আপণ লাবণ্য বাণী নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ।
চিক্কণ নিক্কণ তূণ কফণি (কনুই) বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ।

চাণক্য, মাণিক্য, কণা, গৌণ, নিপুণ, বাণিজ্য, লবণ, পণ্য, পুণ্য, বণিক, মণ, শোণিত, বিপণী, পণ, বীণা, বাণ, লাবণ্য, কণিকা, মণি, শাণ প্রভৃতি।

Related Questions

ক) বর্ণনা ,সুষমা , লবণ
খ) ব্রাহ্মণ, কষ্ট , পোষাক
গ) ঘণ্টা, দ্বেষ, ক্রন্দণ
ঘ) ভাষণ, গ্রন্থ, জিনিস
Note :

যে বিধি অনুসারে তৎসম শব্দে 'ণ' এর ব্যবহার হয় এবং অতৎসম শব্দে 'ণ' এর ব্যবহার না হয়ে 'ন' এর ব্যবহার হয় , তাকে ণ - ত্ব বিধি বা ণ - ত্ব বিধান বলে এবং তৎসম শব্দের বানানে 'ষ' এর সঠিক ব্যবহারের নিয়মই ষ - ত্ব বিধান। ণ - ত্ব বিধানের নিয়মানুযায়ী ,ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না। যেমন - অন্ত, গ্রন্থ, ক্রন্দন। ষ - ত্ব বিধানের নিয়ম অনুসারে , খাঁটি বাংলা ও বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'ষ' হয় না। যেমন - দেশি ,জিনিস, পোশাক, মাস্টার। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য - ষ হয়। যেমন - আষাঢ়, ভাষা, ভাষণ, ঊষা, পাষাণ ইত্যাদি।

ক) নির্নিমেষ
খ) রুগ্‌ণ
গ) পরিবহণ
ঘ) অপরাহ্ন
Note :

জিজ্ঞাসার ভিত্তিতে এখানে "অপরাহ্ন" শব্দটি অশুদ্ধ বানান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ণ-ত্ব বিধান অনুসারে, "অপরাহ্ন" এর সঠিক বানান হচ্ছে "অপরাহ্ণ।"

প্রথমে দেখে নেওয়া যাক:

    

নির্নিমেষ: এটি সঠিক, কারণ এর বানান ঠিক আছে।

    

রুগ্‌ণ: এটি সঠিক, কারণ এর বানানও সঠিক।

    

পরিবহণ: এই বানানটিও সঠিক।

    

অপরাহ্ন: এটি ভুল বানান, সঠিক বানান হল অপরাহ্ণ

তাহলে, বুঝতে পারা যাচ্ছে যে "অপরাহ্ন" বানানটি অষ্টমোকভাবে সঠিক নয় এবং সঠিক বানান হিসেবে "অপরাহ্ণ" ব্যবহৃত হয়।

ক) দেশি
খ) বিদেশি
গ) তৎসম
ঘ) খাঁটি বাংলা
Note : ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের একটি নিয়ম যা শুধুমাত্র তৎসম বা সংস্কৃত থেকে সরাসরি আসা শব্দগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। খাঁটি বাংলা, দেশি বা বিদেশি শব্দে এই নিয়ম খাটে না।
ক) অগ্রনায়ক
খ) রতন
গ) আপন
ঘ) অনুষ্ঠান
Note :

- সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। 

যেমনঃ
- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি,
- দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা
- , অগ্রনায়ক ইত্যাদি।

ক) ষোড়শ
খ) ভূষণ
গ) স্পষ্ট
ঘ) বিশেষণ
Note : সন্ধির নিয়মে 'ষট্' + 'দশ' = ষোড়শ হয়, যেখানে ত-বর্গীয় ধ্বনি 'দ' ট-বর্গীয় 'ড'-তে পরিবর্তিত হয় এবং পূর্ববর্তী 'ট' ও পরবর্তী 'শ' মিলে 'ষ' হয়। এটি ষ-ত্ব বিধানের একটি উদাহরণ।
ক) ধ্বনিতত্ত্ব
খ) শব্দতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
Note :

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও লোপ প্রভৃতি ।
-শব্দতত্ত্ব বা রুপতত্ত্বের আলোচ্য বিষয়- শব্দ, লিঙ্গ, বচন, সমাস, উপসর্গ, কারক, ধাতু, পদ প্রকরণ প্রভৃতি ।
-বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়- বাক্যের গঠন প্রণালী, বিরাম বা যতি চিহ্ন, বাগধারা প্রভৃতি । 
 

জব সলুশন

বাংলাদেশ রেলওয়ে — সহকারী স্টেশন মাস্টার 2026-05-16

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন-বেঞ্চ সহকারী 2026-05-16

বাংলাদেশ রেলওয়ে — গার্ড গ্রেড-২ ( 2026-05-16)

বাংলাদেশ ডাক বিভাগ — পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা, 2026-05-15

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় — শ্রম পরিদর্শক (সেফটি) 2026-05-11

বাংলাদেশ ডাক বিভাগ- মেট্রোপলিটন সার্কেল- পোস্টাল অপারেটর/মেইল অপারেটর 2026-05-02

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন