বহুব্রীহি সমাসের উদাহরণ--
'দামোদর' (দাম বা দড়ি উদরে যার) একটি বহুব্রীহি সমাস, যা কৃষ্ণকে বোঝায়।
Related Questions
'বেতার' শব্দের ব্যাসবাক্য হলো 'নেই তার যার'। এখানে পূর্বপদ 'বে' (নেই/নঞর্থক অব্যয়) এবং পরপদ 'তার'। সমাসবদ্ধ পদটি দ্বারা 'তারহীন' কোনো সাধারণ অবস্থাকে না বুঝিয়ে বিশেষ একটি যন্ত্র (রেডিও/Wireless Device)-কে বোঝায়। অন্য কোনো তৃতীয় অর্থ প্রধান হওয়ায় এটি নঞ বহুব্রীহি সমাস।
বেওয়ারিশ এর ব্যাসবাক্য বে (নেই) ওয়ারিশ যার।
যার এবং যাতে শুধুমাত্র বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যেই থাকে। বিশেষ্য পূর্বপদের আগে নঞ(না বোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস গঠিত হলে তাকে নঞ বহুব্রীহি সমাস বলে।
বেওয়ারিশ– বে(নেই) ওয়ারিশ যার।
যেহেতু এর ব্যাসবাক্যে না বোধক অব্যয় এবং যার রয়েছে সেহেতু বেওয়ারিশ সমাসটি নঞ বহুব্রীহি সমাস হবে।
জব সলুশন