কোনটি ঠিক?
সঠিক উত্তরটি হলো: ব্যাকরণ ভাষার অনুগামী, ভাষা আগে সৃষ্টি হয়েছে এবং মানুষ কীভাবে কথা বলে তা বিশ্লেষণ ও বর্ণনা করার জন্যই পরবর্তীতে ব্যাকরণ তৈরি করা হয়েছে। অর্থাৎ, ভাষা ব্যাকরণ মেনে চলে না, বরং ব্যাকরণ সবসময় ভাষার নিয়ম অনুসরণ করে চলে।
Related Questions
- ১৮০০ সালে উইলিয়াম কেরী জোশুয়া মার্সম্যানের সহযোগিতায় শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপন করেন।
- রংপুরে বাংলাদেশের প্রথম ছাপাখানা ‘বার্তাবহ যন্ত্র’ প্রতিষ্ঠিত হয় ১৮৪৭-১৮৪৮ সালে।
- সর্বপ্রথম একজন ইংরেজ আলেকজান্ডার ফারবেখ ঢাকায় ছাপাখানা স্থাপন করেন যার নাম ছিল ‘ঢাকা প্রেস’। এখান থেকে ‘ঢাকা নিউজ’ নামে সংবাদপত্র প্রকাশিত হত।
ওয়ারেন হেস্টিংস এর অনুরোধে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড বাংলা ব্যাকরণের বই লিখার পর ছাপার যন্ত্র বা বাংলা মুদ্রণ হরফ না থাকায় হেস্টিংস তাঁর অধীনস্থ কর্মচারী চার্লস উইলকিন্সকে হরফ তৈরির নির্দেশ দেন ।উইলকিন্স পরে পঞ্চানন কর্মকারের সহায়তায় বাংলা মুদ্রণ হরফ তৈরি করেন।
- ১৭৭৮ সালে তিনি হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত করেন এবং নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন বলে তাঁকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় ।
- তবে উপমহাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় (পর্তুগিজ ভাষার মুদ্রণযন্ত্র) ১৪৯৮ সালে।
- বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে ১৮৪৭ সালে । এর নাম 'বার্ত্তাবহ যন্ত্র' । ছাপাখানাটি থেকে প্রকাশিত হতো রংপুরের প্রথম সাময়িকপত্র 'রঙ্গপুর বার্ত্তাবহ' । পত্রিকাটির প্রকাশক ছিলেন শুরুচরণ রায় ।
- ঢাকায় ১৮৬০ সালে ‘ঢাকা প্রেস’ নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এই ছাপাখানা থেকে দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ প্রকাশিত হয়।
বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ হলো পর্তুগিজ পাদ্রি মানোএল দা আস্সুম্পসাঁউ রচিত 'কৃপার শাস্ত্রের অর্থভেদ'। এটি ১৭৪৩ সালে পর্তুগালের লিসবন থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়। তবে এটি বাংলা হরফে না লিখে রোমান হরফে ছাপা হয়েছিল।
বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন ইংরেজ প্রাচ্যবিদ ও টাইপোগ্রাফার চার্লস উইলকিন্স (Charles Wilkins)। ১৭৭৮ সালে তিনি হুগলির চুঁচুড়ায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং নিজেই বাংলা হরফের প্রথম নকশা তৈরি করেন।
পাঠান যুগে বাংলা লিপি মোটামুটি স্থায়ী রূপ লাভ করে।
বাংলা লিপি কুটিল লিপির বিবর্তিত শাখা হিসেবে সেন যুগে স্থায়িত্ব পেতে শুরু করে। ১৭৭৮ সালে চার্লস উইলকিন্স তাঁর সহযোগী পঞ্চানন কর্মকারের সহায়তায় প্রথম বাংলা মুদ্রণযোগ্য ধাতব অক্ষর বা হরফ তৈরি করেন। হ্যালহেডের "A Grammar of the Bengal Language" গ্রন্থে এই হরফ প্রথম ব্যবহৃত হয়।
জব সলুশন