দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। --- এখানে 'ছাত্রটিকে' কোন কারকে কোন বিভক্তি?
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্মকারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক।
যেমন: দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে যদি প্রশ্ন করা হয়, কাকে জরিমানা করা হয়েছে? তাহলে উত্তর পাই ‘ছাত্রটিকে’ ।
সুতরাং, ‘ছাত্রটি’ কর্মকারক এবং এর সাথে ২য়া বিভক্তি (ছাত্রটি+কে) যোগ হওয়ায় এটি কর্মকারকে ২য়া বিভক্তি।
Related Questions
নষ্ট হয় যা - নশ্বর ।
নষ্ট হওয়া স্বভাব নয় যার- অবিনশ্বর।
ইঁদুর কপালে একটি বাগধারা। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ মন্দ ভাগ্য।
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
* শাকের তেলে মাছ ভাজা - পরে পরে কার্যোদ্ধার
* ঘাটের মরা - অতি বৃদ্ধ
* সপ্তকাণ্ড রামায়ণ অর্থ : বৃহৎ বিষয়
* গড্ডলিকা প্রবাহ এর গড্ডল অর্থ কী : ভেড়া
* শরতের শিশির অর্থ : ক্ষণস্থায়ী
* শিবরাত্রির সলতে অর্থ : একমাত্র সন্তান / বংশধর
* ঢাকের কাঠি অর্থ : তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি
* রামগরুড়ের ছানা : গোমড়ামুখো লোক ( গরুড় অর্থ – পক্ষিরাজ, বিষ্ণুর বাহন)
* চাঁদের হাট অর্থ : আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম
* ব্যাঙের সর্দি : অসম্ভব ব্যাপার
* রাবণের চিতা : চির অশান্তি
* ঢাকের বায়া : মূল্যহীন / অপ্রয়োজনীয়
* গোঁফ খেজুরে : নিতান্ত অলস / অত্যন্ত কুঁড়ে
* বক ধার্মিক : ভণ্ড সাধু
* বিড়াল তপস্বী : ভণ্ড লোক।
পুকুর চুরি বাগধারার অর্থ - বেপরোয়া চুরি বা বড় ধরনের চুরি।
∎ বিভিন্ন পরীক্ষা আসা গুরুত্তপুর্ণ বাগধারাঃ
» ওষুধে ধরা – প্রার্থিত ফল পাওয়া।
» ওষুধ করা – গুণ করা।
» ওষুধ পড়া – সঠিক ব্যবস্থা নেওয়া।
» কচ্ছপের কামড় – যা সহজে ছাড়ে না।
» কলমি কাপ্তেন – দরিদ্র কিন্তু বিলাসী।
» কাক ভূষণ্ডি – সম্পূর্ণ ভেজা।
» কাটনার কড়ি – উপার্জন সামান্য।
» কায়েতের ঘরের ঢেঁকি – অপদার্থ লোক।
গাজী মিয়া - মীর মোশাররফ হোসেন
মীর মোশাররফ হোসেন রচিত অন্যান্য উপন্যাস হলোঃ
- ‘রত্নবতী' (১৮৬৯),
- 'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০),
- ‘রাজিয়া খাতুন' (১৮৯৯)।
মীর মশাররফ হোসেন রচিত আত্মজীবনী:
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী।
জব সলুশন