কোন দেশের রাজাকে ' Son of God ' বলা হতো ?
চৈনিক সভ্যতা
» চীনে নগর সভ্যতা গড়ে উঠেছিল – প্রায় চার হাজার বছর আগে।
» প্রাচীন চীন সভ্যতা গড়ে উঠেছিল – হোয়াংহো, ইয়াংসিকিয়াং, এবং দক্ষিণ চীনে ।
» চৌ রাজাদের আধিপত্য চীনে টিকে ছিল – ৮৭৩ বছর।
» চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক— কনফুসিয়াস।
» কনফুসিয়াসের দর্শন ধর্মে পরিণত হয়— খ্রিস্টপূর্ব ২০৬ অব্দে।
» শাং যুগে যে ধাতুর জিনিস ব্যবহৃত হতো – ব্রোঞ্জের।
» চীনা জনগোষ্ঠী মূলত যে বংশোদ্ভূত – মঙ্গোলীয় ।
» চীনের প্রথম রাজবংশের নাম – শিয়া। দ্বিতীয়-শিং বংশ।
» চীনের রাজাদের বলা হতো – Son of God.
Related Questions
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি ৪টি । ১৯৭২ সালের মূল সংবিধানের প্রস্তাবনা ও অনুচ্ছেদ ৮ অনুযায়ী, এই নীতিগুলো হলো:
১. জাতীয়তাবাদ
২. সমাজতন্ত্র (শোষণ থেকে মুক্তি)
৩. গণতন্ত্র (ও মৌলিক মানবাধিকার)
৪. ধর্মনিরপেক্ষতা (ও ধর্মীয় স্বাধীনতা)
মাটির ময়না (The Clay bird) ২০০২ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত একটি বাংলাদেশী ফিচার চলচ্চিত্র। এটি ২০০২ সালের বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে মুক্তি পায়। এই চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ। প্রযোজক করেছেন ক্যাথরিন মাসুদ। অভিনয়ে ছিলেন, নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজী, রোকেয়া প্রাচী, শোয়েব ইসলাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, লামিসা রিমঝিম প্রমুখ।
ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকদের মতে, বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা । এটি বর্তমান ইরাক, সিরিয়া ও তুরস্কের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে (ফার্টাইল ক্রিসেন্ট) খ্রিস্টপূর্ব প্রায় ৩৫০০-৪০০০ অব্দের দিকে গড়ে উঠেছিল । এই সভ্যতার সুমেরীয় অংশটিই প্রথম নগর রাষ্ট্র তৈরি করেছিল।
জাপানের পার্লামেন্টের নাম ন্যাশনাল ডায়েট (National Diet)। জাপানি ভাষায় একে কোক্কাই (Kokkai) বলা হয়।
জব সলুশন