‘চাঁদের ন্যায় মুখ = চাঁদমুখ’ কোন প্রকার কর্মধারয় সমাস ?
উপমিত কর্মধারয়: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় (মুখ) পদের সাথে উপমান (চাঁদ) পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
এখানে, ‘মুখ’ (উপমেয়) এবং ‘চাঁদ’ (উপমান) এর মধ্যে তুলনা করা হয়েছে, যা বাস্তব নয় (মুখ চাঁদ নয়), তাই এটি উপমিত কর্মধারয়।
Related Questions
‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - বাক্যে ‘ফুলে ফুলে’ হলো করণ কারকে ৭মী (সপ্তমী) বিভক্তি।
করণ কারক: ‘ফুলে ফুলে’ (ফুল দিয়ে) ঘর ভরার মাধ্যম বা উপকরণ বোঝাচ্ছে।
৭মী বিভক্তি: ‘ফুল’ শব্দের সাথে ‘এ’ বিভক্তি যুক্ত হয়ে ‘ফুলে’ হয়েছে, আর যেহেতু পদটি দ্বিত্ব (ফুলে ফুলে) হয়েছে, তাই এটি করণ কারকে ৭মী বিভক্তি।
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) সম্প্রদান কারক বলে । বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। ক্রিয়ার সাথে কাকে (দান) দিয়ে প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যায় তাই সম্প্রদান কারক।
যেমন: ভিখারিকে ভিক্ষা দাও। প্রদত্ত উদাহরণে ভিখারিকে স্বত্ব ত্যাগ করে দান করার কথা বলা হয়েছে, যা সম্প্রদান কারকের শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রদত্ত বাক্যে ভিখারি এর সাথে ৪র্থী বিভক্তি (ভিখারি+কে) যোগ হওয়ায় এটি সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি।
ধাতুর শেষে ‘চ/জ’ থাকলে তা ‘ক’ হয়। যেমন-
√বচ+ক্তি = উক্তি
√মুচ্+ক্তি = মুক্তি
√ভজ+ক্তি = ভক্তি।
যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা ক্রিয়ামূল এবং প্রাতিপদিক বা নাম শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।
তদ্ধিত প্রত্যয়ঃ নাম বা শব্দের সাথে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলে।
কৃৎ প্রত্যয়ঃ ক্রিয়ামূল বা ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ প্রত্যয় বলে।
ক্রিয়ামূল বা ধাতুঃ
বাংলা ভাষায় মৌলিক ধাতুগুলোকে ৩ ভাগে ভাগ করা যায়।
যথা –
বাংলা ধাতুঃ যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসে নি, সেগুলোকে বাংলা ধাতু বলা হয়। যেমন – √কাঁদ, √জান্, √নাচ্ ইত্যাদি।
সংস্কৃত ধাতুঃ বাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছে তাদের সংস্কৃত ধাতু বলে। যেমন – কৃ,ধৃ,স্থা ইত্যাদি।
বিদেশী ধাতুঃ হিন্দি ও ক্বচিৎ আরবি-ফারসি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে,বিদেশী ধাতু বলে। যেমন – হের, মাগ ইত্যাদি।
√কাঁদ + অন ; এখানে √কাঁদ স্পষ্টত বাংলা ধাতুমূল হওয়ায় এটি বাংলা কৃৎ প্রত্যয় হবে।
অপশনে 'বাংলা কৃৎ প্রত্যয়' না থাকলে তখন শুধু 'কৃৎ প্রত্যয়' উত্তর হবে।
পানি শব্দের অর্থ: সলিল, জল, বারি, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়।
জব সলুশন