১৯ শতকের প্রথম মুসলিম লেখক-

ক) গোলাম হোসেন
খ) হামিদুল্লাহ খাঁ
গ) খন্দকার শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী
ঘ) মীর মশররফ হোসেন
বিস্তারিত ব্যাখ্যা:

সিদ্দিকী, খোন্দকার শামসুদ্দীন মোহাম্মদ উনিশ শতকের প্রথম মুসলমান গদ্যলেখক। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সর্বমঙ্গল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা খোন্দকার গোলাম ফরিদ ছিলেন একজন পীর। সুফি সাধক ও তত্ত্বজ্ঞানী হিসেবে তাঁর খ্যাতি ছিল। তিনি ফকিরিমতে বহু লোককে দীক্ষিত করেন। শামসুদ্দীন নিজেও এ ধারার অনুসারী ছিলেন। তাঁর রচিত দুখানি গ্রন্থ হলো ভাবলাভ (১৮৫৩) ও উচিৎ শ্রবণ অর্থাৎ পারমার্থিক ভাব (১৮৬০)। প্রথমটি পদ্যে এবং দ্বিতীয়টি গদ্য - পদ্যের মিশ্রণে রচিত সুফিতত্ত্বের গ্রন্থ। শামসুদ্দীনের গদ্যের ভাষা আধুনিক, কিন্তু আড়ষ্ট। তবে তাঁর কবিতার ভাষা শুদ্ধ, প্রাঞ্জল ও অর্থবহ। বিশেষত গানের আঙ্গিকে রচিত কবিতায় তাঁর সৃজনশীল শক্তির পরিচয় পাওয়া যায়। ‘আমার প্রাণ - প্রেয়সী সরদ শশী হাস্যবদনী/ দীর্ঘনাসি কুটিলকেশী মৃগনয়নী/ জিজ্ঞাসিলে কেহে তুমি, কৈলাস অনুগত আমি/ যাবে কোথা জিজ্ঞাসিল আবার কামিনী। ’ তাঁর উচিৎ শ্রবণ গ্রন্থের এই গানে গজলের প্রভাব আছে।

Related Questions

ক) বহু জ্ঞানের সম্মিলন
খ) বহু হৃদয়ের সম্মিলন
গ) বহু রাস্তার সম্মিলন
ঘ) বহু জীবনের সম্মিলন
ক) মল্লিকা
খ) স্থলপদ্ম
গ) রজনীগন্ধা
ঘ) মালতী
ক) কাজী আবদুল ওদুদ
খ) এস ওয়াজেদ আলি
গ) আবুল ফজল
ঘ) আবদুল কাদির

জব সলুশন

বাংলাদেশ রেলওয়ে — সহকারী স্টেশন মাস্টার 2026-05-16

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন-বেঞ্চ সহকারী 2026-05-16

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় — শ্রম পরিদর্শক (সেফটি) 2026-05-11

বাংলাদেশ ডাক বিভাগ- মেট্রোপলিটন সার্কেল- পোস্টাল অপারেটর/মেইল অপারেটর 2026-05-02

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর — রেকর্ড কিপার 2026-05-02

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন- উপ-সহকারী প্রকৌশলী ২৪-০৪-২০২৬

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন