কোথায় সাতার কাটা সহজ?

ক) পুকুরে
খ) বিলে
গ) নদীতে
ঘ) সাগরে
বিস্তারিত ব্যাখ্যা:

পুকরের পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারন সমুদ্রের পানিতে নানা ধরনের লবণ দ্রবীভূত থাকে।

তাই সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানি বা পুকুরের পানির চেয়ে বেশি।

ঘনত্ব বেশি হওয়ার কারনে সমুদ্রের পানির প্লবতা নদী বা পুকুরের পানির চেয়ে বেশি।

ফলে সমুদ্রের পানিতে সাঁতার কাটার সময় সাঁতারুর শরীরের উপর প্লবতা বেশি হওয়ায় শরীর হালকা বলে মনে হয়।

এ কারনে নদী বা পুকুরের পানির তুলনায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ।

Related Questions

ক) গাড়ির মধ্যেই বসে থাকবেন
খ) কোন গাছের তলায় আশ্যয় নিবেন
গ) বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
ঘ) বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাড়িয়ে থাকবেন
Note :

গাড়ির ভিতরে থাকা এবং ধাতব অংশগুলিকে স্পর্শ করা এড়াতে, কারণ ধাতু বিদ্যুৎ সঞ্চালন করতে পারে। গাড়ির ধাতব ফ্রেম এবং বডিওয়ার্ক একটি "ফ্যারাডে খাঁচা" হিসাবে কাজ করবে, যা আপনাকে বজ্রপাত থেকে রক্ষা করবে। আপনার মোবাইল ফোনের মতো ইলেকট্রনিক ডিভাইসগুলিও এড়ানো উচিত কারণ তারা বজ্রপাতকে আকর্ষণ করতে পারে। সরাকারি নির্দেশনা অনুযায়ী যখন বজ্রপাত হয় সবসময় ভিতরে বসে থাকা ও একেবারে নিচু কোন জায়গার মধ্যে যেটি আশে পাশের কোন কিছু আশ্রয়ের তুলনায় যেমন বাড়ি, ছাদ বা গাছ ইত্যাদি। এইভাবে আপনি নিজেকে বাঁচাতে পারবেন।

" বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকবেন" এটা সঠিক নয় কারণ, বজ্রপাতের সময় যদি একটি শক ওয়েভ তৈরি হয় তার বাতাসের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে এবং মাটিতে বা কাছাকাছি বস্তু এবং লোকেদের আঘাত করতে পারে। যখন বজ্রপাত মাটিতে আঘাত করে, তখন বৈদ্যুতিক প্রবাহ মাটির মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে এবং যা "গ্রাউন্ড কারেন্ট" নামে পরিচিত তা উৎপন্ন করতে পারে।

আমাদের প্রচলিত বইগুলোতে উত্তর " বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকবেন" যা ভুল।

ক) সাদা
খ) কালো
গ) লাল
ঘ) ধূসর
Note :

কালো রংয়ের কাপে চা দ্রুত ঠান্ডা হয় । কারণ - কালো রং তাপ শোষণ করতে পারে । আর আমরা জানি তাপ সব সময় উচ্চ তাপীয় অবস্থা থেকে নিম্ন তাপীয় অবস্থায় স্থানান্তরিত হয় ... এক্ষেত্রে চা এর কালো কাপটি হচ্ছে নিম্ন তাপীয় অবস্থা তাই তা দ্রুত তাপ শোষণ করে নেবে এবং চা তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে ।

ক) উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদী
খ) পাখি পালন বিষয়াদি
গ) বাজ পাখি পালন বিষয়াদি
ঘ) উড়োজাহাজ ব্যবস্হাপনা
Note :

”এভিকালচার” বলতে বুঝায় পাখিপালন বিষয়াদি।

'এভিস' এর অর্থ পাখি এবং 'কালচার' এর অর্থ পরিচর্যা। সুতরাং এভিকালচার হচ্ছে পাখি পালন বিষয়াদি বিদ্যা। উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি বা উড়োজাহাজ ব্যবস্থাপনা কাকে বলা হয় এরোনটিক্স।

ক) প্রতিফলন
খ) প্রতিধ্বনি
গ) প্রতিসরণ
ঘ) প্রতিসরাঙ্ক
Note :

শব্দতরঙ্গ কোথাও বাধা পেয়ে উৎসে ফিরে এলে তাকে প্রতিধ্বনি বলে।

ফ্যাদোমিটার যন্ত্র ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপ হয়।

এটি আলট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করে যা সমুদ্রের তলদেশ হতে প্রতিফলিত হয়ে ফিরে আসে এবং জাহাজে রক্ষিত হাইড্রোফোন যন্ত্রে ধরা পড়ে।কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে ।

ক) লাল
খ) সবুজ
গ) নীল
ঘ) বেগুনি
Note :

তড়িৎ চুম্বকীয় বর্ণালির সেই অংশ যা মানুষের চোখে দৃশ্যমান অর্থাৎ 4 x 10 - 7 m হতে 7 x 10 - 7 m পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য সীমার তড়িৎ চুম্বকীয় বিকিরণকে দৃশ্যমান আলাে বলে। আলােকের বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলাের তরঙ্গ দৈর্ঘ্যের উর্ধ্বক্রম -

Violet (বেগুনি) < Indigo (নীল) < Blue (আসমানী) < Green (সবুজ) < Yellow (হলুদ) < Orange (কমলা) < Red (লাল)

ক) শূণ্যতায়
খ) তরল পদার্থে
গ) বায়বীয় পদার্থে
ঘ) কঠিন পদার্থে
Note :

বায়বীয় মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম এবং শূন্যস্থানে শব্দের বেগ শূন্য। বাতসে শব্দের গতি ঘন্টায় ৭৫৭ মাইল। লোহার মধ্যদিয়ে শব্দ বাতাসের চেয়ে ১৫ গুণ দ্রুত চলে।

জব সলুশন

ভূমি মন্ত্রণালয় - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬

নেসকো - সাব-স্টেশন সহকারী ২০২৬

জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (27-02-2026)

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড - ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 2026-02-07

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB) - উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক (06-02-2026)

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন