চর্যাপদের পদগুলো মূলত-

ক) শ্লোক
খ) কবিতা
গ) গান
ঘ) ধাঁধা
বিস্তারিত ব্যাখ্যা:

প্রশ্ন: চর্যাপদ’ হলো মূলত-

চর্যা পদগুলো মূলত গানের সংকলন কারন এগুলো বৌদ্ধ সহজিয়া সাধুদের সাধন সঙ্গীত। এখানে পদ ছিল সাড়ে ছেচল্লিশটি( একটি পদের ছঁড়া বা খন্ডিত অংশহ)।
এর মধ্যে কাহ্নপা(কৃষ্ণপা)>পদ নং - ৭/৯/১০/১১/১২/১৩/১৮/১৯/২৪(পাওয়া যায় নি)
কুক্কুরীপা>পদ নং-২/২০/৪৮(পাওয়া যায় নি)
তন্ত্রীপা>পদ নং-২৫(পাওয়া যায় নি)
ভুসুকুপা>পদ নং ৬/২১/২৩/২৭/৩০/৪১/৪৩/৪৯(কিছু পাওয়া গেছে)

চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্য ভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় ৬৫০ - ১২০০ সালে (ড. মুহাম্মদ শহীদুল্লাহ'র মতে) বা ৯৫০ - ১২০০ সালের মধ্যে ( আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে) রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তারা পদগুলো রচনা করেছিলেন। বাংলা সাধন সংগীত শাখাটির সূত্রপাতও হয়েছিলো এই চর্যাপদ থেকেই। সে বিবেচনায় এটি একটি ধর্মগ্রন্থজাতীয় রচনা। একই সঙ্গে সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্রাবলি এই পদগুলোতে উজ্জ্বল। এর সাহিত্যগুণ এখনও চিত্তাকর্ষক। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ।

Related Questions

ক) কাহ্নপা
খ) লুই পা
গ) ডাকাবর্ন
ঘ) মুনিদত্ত
Note :

মুনিদত্ত চর্যাপদের পদগুলি টীকার মাধ্যমে ব্যাখা করেন। সুকুমার সেন তাঁর চর্যাগীতি পদাবলী গ্রন্থে উল্লেখ করেছেন ম, মুনিদত্ত পঞ্চাশটি চর্যাপদের ব্যাখা করেছিলেন।

ক) গোঁজলা পুট (গুই)
খ) হরু ঠাকুর
গ) ভবানী ঘোষ
ঘ) নিতাই বৈরাগী
Note :

কবিওয়ালাদের যিনি প্রাচীন তার নাম গেঁজলা গুই।
১৮ শতকের শেষার্ধে ও ১৯ শতকের প্রথমার্ধে সমাজে কবি গানের প্রচলন ছিল, যাদের হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়ের বলা হত । এছাড়াও কয়েকজন বিখ্যাত কবিওয়ালার নাম - রামবসু, রাসু, নৃসিংহ, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর, নিধুবাবু, কেষ্টা মুচি, ভবানী, রামানন্দ নন্দী ।

ক) ৭৫ ডিগ্রি
খ) ৮০ ডিগ্রি
গ) ১৬৫ ডিগ্রি
ঘ) ২৫৫ ডিগ্রি

জব সলুশন

বাংলাদেশ রেলওয়ে — সহকারী স্টেশন মাস্টার 2026-05-16

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন-বেঞ্চ সহকারী 2026-05-16

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় — শ্রম পরিদর্শক (সেফটি) 2026-05-11

বাংলাদেশ ডাক বিভাগ- মেট্রোপলিটন সার্কেল- পোস্টাল অপারেটর/মেইল অপারেটর 2026-05-02

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর — রেকর্ড কিপার 2026-05-02

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন- উপ-সহকারী প্রকৌশলী ২৪-০৪-২০২৬

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন