বাংলাদেশের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রঃ
- ১৯৬১ সালে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। ১৯৬২ সালে পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদী তীরবর্তী রূপপুর-কে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসেবে নির্বাচন করা হয়।
- এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করছে রাশিয়া।
- রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে কারিগরি সহায়তা করছে। অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করবে।
- মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।
- মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১১.৪ বিলিয়ন ডলার।
Related Questions
তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলা ডা. সিতারা বেগম এবং তারামন বিবিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ক্যাপ্টেন ডা. সিতারা বেগম যুদ্ধ করেন ২ নং সেক্টরে। তারামন বিবির যুদ্ধ করেন ১১ নং সেক্টরে। তিনি ১৯৫৭ সালে কুড়িগ্রাম জেলার রাজিবপুরে জন্মগ্রহণ করেন। উল্লেখ্য, মোট ৪২৬ জন ব্যক্তিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ (Baht), যা দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অফ থাইল্যান্ড’ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- বাথ-এর আন্তর্জাতিক কোড হলো THB এবং এর প্রতীক হলো ฿ ।
- থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ, যা প্রাচীনকালে শ্যামদেশ নামে পরিচিত ছিল।
- দেশটির রাজধানী ও সবচেয়ে জনবহুল শহরের নাম ব্যাংকক।
দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যেগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
- এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি।
- ওপেকের বর্তমান সদস্য দেশ ১৩ টি।
- ২০০৮ সালে ইন্দোনেশিয়া ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে। ২০১৬ সালে পুনরায় যোগদান করেন এবং ২০১৬ সালে এর শেষে আবার সদস্য পদ প্রত্যাহার করে নেয়।
- বর্তমানে মালেশিয়ে ও ইন্দোনেশিয়া ওপেক এর সদস্য না।
১৩টি দেশ হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, অ্যাঙ্গোলা, গ্যাবন, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র।
এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।
বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০।
জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা ৩০০ এবং নারীই জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫০টি।
- কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান করার জন্য নেটওয়ার্ক সিস্টেম ব্যবহৃত হয়।
- ইন্টারনেট হলো WAN (Wide Area Network) প্রযুক্তির সর্ববৃহৎ সন্নিবেশ।
- তাই সাধারণভাবে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান বলতে ইন্টারনেটকে বোঝায়।
জব সলুশন