মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে—

ক) মহাকাব্যে
খ) নাটকে
গ) পত্রকাব্যে
ঘ) সনেটে
বিস্তারিত ব্যাখ্যা:

বাংলা ভাষায় প্রথম সনেট রচনার কৃতিত্ব মাইকেল মধুসূদন দত্তের, সনেটকে বাংলায় চতুর্দশপদী নাম মহাকবি মাইকেল মধুসূদনই দিয়েছিলেন। বাংলা সনেট (চতুর্দশপদী) এর সার্থক স্রষ্টা কবি মধুসূদন দত্ত ১৮৬৫ খ্রীষ্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালেই ইতালির কবি পেত্রার্কের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেটের দিগন্ত উন্মোচন করেন। ১৮৬৬ খ্রীষ্টাব্দে কবির চতুর্দশপদী কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই কবিতাগুলিতে কবি চিত্তের ব্যকুলতা, স্বদেশ প্রেমিকতা ও আবেগ ধ্বনিত হয়েছে।

Related Questions

ক) শর্মিষ্ঠ্যা
খ) রাজসিংহ
গ) পলাশীর যুদ্ধ
ঘ) রক্তাক্ত প্রান্তর
Note :

রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী। প্রকাশকাল- ১৯৬২। পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এই নাটকটির মূল উপজীব্য। নাটকটির জন্য মুনীর চৌধুরী ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।

ক) ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
খ) অরুণের মত রাঙা- অরুণরাঙা
গ) হাসি মাখা মুখ- হাসিমুখ
ঘ) ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী
Note :

সঠিক উত্তরটি হলো: হাসি মাখা মুখ = হাসিমুখ।
ব্যাখ্যা:
যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের ব্যাখ্যামূলক মধ্যপদটি সমস্তপদে লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। এখানে ‘হাসি মাখা মুখ’ ব্যাসবাক্যের মধ্যপদ ‘মাখা’ শব্দটি লোপ পেয়ে ‘হাসিমুখ’ হয়েছে। তাই এটি মধ্যপদলোপী কর্মধারয়।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
ঘর থেকে ছাড়া = ঘরছাড়া: এটি পঞ্চমী তৎপুরুষ সমাস (অপাদান কারকের বিভক্তি 'থেকে' লোপ পেয়েছে)।
অরুণের মত রাঙা = অরুণরাঙা: এটি উপমান কর্মধারয় সমাস (তুলনা বোঝাতে 'মত' ব্যবহৃত হয়েছে)।
ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী: এটি দ্বিতীয়া তৎপুরুষ বা ব্যাপ্তি তৎপুরুষ সমাস।

ক) ওরা কী করে‌‌ ?
খ) আপনি আসবেন
গ) আমরা যাচ্ছি
ঘ) তোরা খাসনে
Note :

নামপুরুষ : বাক্যে বক্তা অনুপস্থিত যেসব ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর উল্লেখ করেন, তাদের নামপুরুষ বলে। অর্থাৎ, বক্তার সামনে নেই এমন যা কিছুর কথা বক্তা বাক্যে বলেন, সবগুলোই নামপুরুষ। নাম পুরুষের সর্বনামের রূপ হলো -  সে, তারা, তাহারা, তাদের, তাহাকে, তিনি, তাঁকে, তাঁরা, তাঁদের, ইত্যাদি।

ক) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
খ) বনের পশু বনে থাকতে ভালবাসে
গ) জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ঘ) প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
Note :

'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে - -

জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

ক) ধূসর পাণ্ডুলিপি
খ) নাম রেখেছি কোমল গান্ধার
গ) একক সন্ধ্যায় বসন্ত
ঘ) অন্ধকার একা
Note :

ধূসর পান্ডুলিপি কবি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি ১৯৩৬ খ্রিষ্টাব্দে (১৩৪৩ বঙ্গাব্দ) ভারতে প্রকাশিত হয়। জীবনানন্দ এই বইটি কবি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন।

ক) আমি ভাত খাচ্ছি
খ) আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ) আমি দুপুরে ভাত খাই
ঘ) তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
Note :

সমাপিকা ক্রিয়া : যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের (মনোভাব) সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন, ছেলেরা বল খেলছে। এ বাক্যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। অসমাপিকা ক্রিয়া : যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না। বক্তার আরো কিছু বলার থাকে তাকে অসমাপিকা ক্রিয়া বলে।

জব সলুশন

সমন্বিত ব্যাংক — অফিসার (ক্যাশ) 03-07-2026

যুব উন্নয়ন অধিদপ্তর — অফিস সহায়ক ২৭-০৬-২০২৬

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড — সেকশন ইঞ্জিনিয়ার 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — কারিগরি কর্মকর্তা 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — প্রমোশন অফিসার 19-06-2026

পরিবেশ অধিদপ্তর — নমুনা সংগ্রহকারী 19-06-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন