জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন নরওয়ের নাগরিক ট্রিগভে হাভডেন লি (Trygve Lie)। তিনি ১৯৪৬ সালের ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৫২ সালের নভেম্বর মাস পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।
Related Questions
অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য ডেনমার্ক প্রথম ২ জুন ১৯৯২ এবং দ্বিতীয় ১৮ মে ১৯৯৩ মোট দুইবার গণভোটের আয়োজন করেছিল।
IDA এর পূর্ণ রূপ International Development Association.
- ১৯৬০ সালের সেপ্টেম্বরে এটি প্রতিষ্ঠিত হয়।
- এটি 'soft-loan window' নামে পরিচিত।
- বিশ্বব্যাংকের ঋণ যতটা সম্ভব সহজ শর্তে দারিদ্র দেশসমূহকে প্রদানের লক্ষ্যে এ সংস্থাটি গঠিত হয়।
IAEA-এর বর্তমান মহাপরিচালক (Director General) হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রোসি (Rafael Mariano Grossi)। তিনি ৩ ডিসেম্বর ২০১৯ তারিখে দায়িত্ব গ্রহণ করেন।
লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৪৩ সালের ২২ নভেম্বর দেশটি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা অর্জন করে এবং ১৯৪৬ সালের মধ্যে লেবানন থেকে ফরাসি বাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়।
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- সে জন্য বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
- গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে।
- গ্রীনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে পিছিয়ে থাকে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যের রাজধানী হলো ইম্ফল। মিজোরামের রাজধানী আইজল এবং অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর।
জব সলুশন