কোনটি পানিবাহিত রোগ?
পানিবাহিত রোগ (Water - borne Disease) যে কোন রোগ যা দূষিত পানির মাধ্যমে সংক্রমিত হয় বা ছড়িয়ে থাকে। রোগ সৃষ্টিকারী পরজীবীরা মানুষের পাকস্থলীতে পানির মাধ্যমেই অধিকাংশ ক্ষেত্রে প্রবেশ করে থাকে। পানিবাহিত রোগের মধ্যে ডায়রিয়া, আমাশয়, পোলিও, হিপাটাইটিস এ ও ই, টাইপয়েড, প্যারাটাইপয়েড ইত্যাদি অন্যতম।
Related Questions
সিস্টোলিক চাপ বলতে বুঝায় - হৃৎপিন্ডের সংকোচন চাপ।
হৃদপিণ্ড অনবরত সংকোচন - প্রসারণের মাধ্যমে রক্ত প্রবাহকে ক্রমাগত সঞ্চালন করে। হৃদপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্ত চাপের ফলে ধমনীতে প্রবেশ করে। আবার প্রসারিত হলে রক্ত ধমনী থেকে হৃদপিন্ডের ফিরে আসে। হৃদপিন্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল এবং সংকোচন কে বলা হয় সিস্টোল। সিস্টোল অবস্থায় রক্তের চাপ কে বলা হয় সিস্টোলিক চাপ।
ডিটারজেন্ট খর পানিতে উত্তম ফেনা দেয়। যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদির লবণ দ্রবীভূত থাকে তাকে খর পানি বলে। সাবান এই ধরনের পানিতে অদ্রবণীয় তলানি তৈরি করে ফেনা দেয় না, কিন্তু ডিটারজেন্ট খর পানিতেও সহজেই প্রচুর ফেনা তৈরি করতে পারে।
লোহার মরিচা ধরা একটি রাসায়নিক পরিবর্তন। লোহা বাতাসের অক্সিজেন এবং আর্দ্রতার সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আর্দ্র ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি করে, যা সম্পূর্ণ নতুন একটি পদার্থ। এটি একটি স্থায়ী এবং অপরিবর্তনীয় পরিবর্তন।
একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল হবে অসীম।
উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে কারণ সেখানে বায়ুর চাপ অনেক কমে যায়। এর ফলে শরীরের ভেতরের রক্তচাপ বাইরের বায়ুমণ্ডলের চাপের চেয়ে বেশি হয়। এছাড়া সেখানে বাতাস পাতলা ও শুষ্ক থাকে, যা নাকের ভেতরের পাতলা ঝিল্লি বা রক্তনালীগুলোকে শুকিয়ে ও সংবেদনশীল করে তোলে, ফলে সেগুলো ফেটে রক্তপাত হতে পারে।
কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা কমনওয়েলথভূক্ত দেশসমূহের জন্য।
প্রতি চার বছর অন্তর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ গেমস প্রথম ১৯৩০ সালে অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে, শুধুমাত্র ১৯৪২ এবং ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি।
২০২২ সালের কমনওয়েলথ গেমস বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তী কমনওয়েলথ গেমস ২০২৬ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
জব সলুশন