.পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা,মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স-
পিতা + মাতা + পুত্রের বয়স = =৩৬×৩=১০৮ বছর
পিতা + মাতার বয়স =৪৫×২=৯০ বছর
পুত্রের বয়স (১০৮ - ৯০ ) = ১৮ বছর
∴ পুত্রের বয়স = ১৮ বছর
Related Questions
যকৃৎ মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণীদেহে অবস্থিত একটি আভ্যন্তরিক অঙ্গ। এটি বক্ষপিঞ্জরে মধ্যচ্ছদার নিচের অংশে অবস্থিত। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়। যকৃৎ দেহের বৃহত্তম গ্রন্থি। এর ওজন দেহের মোট ওজনের (৩ - ৫%)। এটি ২টি খণ্ডে বিভক্ত: ডান এবং বাম। প্রাণীদেহে বিপাকে ও অন্যান্য কিছু শারীরবৃত্তীয় কাজে যকৃত প্রধান ভূমিকা পালন করে। গ্লাইকোজেনের সঞ্চয়, প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, ঔষুধ বা অন্যান্য রাসায়নিক নির্বিষকরণে এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
তড়িতচৌম্বক বর্ণালিতে থাকে দৃশ্যমান আলো, অবলোহিত বিকিরণ, বেতার তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, এক্স-রে রশ্মি ও গামা রশ্মি।
এদের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: -
বেতার তরঙ্গ > অবলোহিত রশ্মি > দৃশ্যমান আলো > অতিবেগুনি রশ্মি > এক্স-রে রশ্মি > গামা রশ্মি।
মনে করি,
দুধের পরিমাণ = ৫ক লিটার
এবং পানির পরিমাণ = ১ক বা ক লিটার
প্রশ্নমতে,
৫ক - ক = ৮
বা, ৪ক = ৮
বা, ক = ৮ / ৪
বা, ক = ২
যেহেতু পানির পরিমাণ ক লিটার,
সেহেতু পানির পরিমাণ = ২ লিটার।
প্রাকৃতিক উৎসগুলোর মধ্যে বৃষ্টির পানি থেকে সবচেয়ে বেশি মৃদু পানি (Soft Water) পাওয়া যায়。 বৃষ্টির পানি সরাসরি বাষ্পীভবনের মাধ্যমে তৈরি হয় বলে এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা অন্যান্য খনিজ লবণের পরিমাণ খুব নগণ্য থাকে。
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে ছায়াবৃত্ত (বা Circle of Illumination) বলে। এই বৃত্তটি পৃথিবীকে দিন ও রাত—এই দুই ভাগে বিভক্ত করে।
৩ টি আমের ক্রয় মূল্য = ১ টাকা
১ টি আমের ক্রয় মূল্য = ১/৩ টাকা
আবার,
২ টি আমের বিক্রয় মূল্য = ১ টাকা
১ টি আমের বিক্রয় মূল্য = ১/২ টাকা
লাভ = ১/২ - ১/৩ = ১/৬
শতকরা লাভ = লাভ × ১০০/ক্রয় মূল্য
= {(১/৬) × ১০০}/(১/৩)
= ৫০%
জব সলুশন