স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
১৯৭১ সালের ২৬ জুলাই মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় বাংলাদেশের প্রথম ডাকটিকেট প্রকাশিত হয়।বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালের ২৬ জুলাই লন্ডনের হাউস অব কমনসে বিমান মল্লিকের নকশা করা আটটি ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম প্রদর্শন করেন।
প্রথম আটটি ডাকটিকিটের মূল্য
১. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, মূল্য: ১০ পয়সা।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যাকান্ড, মূল্য: ২০ পয়সা।
৩. সাড়ে সাত কোটি মানুষ, মূল্য: ৫০ পয়সা।
৪. ১৯৭০ সালের নির্বাচনের ফল, মূল্য: ১ টাকা।
৫. ভোটের ব্যালট বাক্স, মূল্য: ২ টাকা।
৬. ১০ এপ্রিল ১৯৭১ এ স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণা, মূল্য: ৩ টাকা।
৭. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, মূল্য: ৫ টাকা।
৮. বাংলাদেশকে সমর্থন করুন, মূল্য: ১০ টাকা।
Related Questions
বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় ১৯৭৪ সালে।
‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ কথাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে (আইনের দৃষ্টিতে সমতা) বর্ণিত আছে।
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন। এটি স্থানীয়ভাবে "নারিকেল জিঞ্জিরা" নামেও পরিচিত。কক্সবাজার জেলার টেকনাফ সমুদ্র উপকূল থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে এই দ্বীপটি অবস্থিত। প্রায় ৮ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপটি তার প্রবাল বৈচিত্র্য, স্বচ্ছ নীল পানি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়.
বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় মূল্য সংযোজন কর (ভ্যাট বা মূসক) থেকে।
বাংলাদেশের জাতীয় পতাকার নকশা তৈরি করেন কামরুল হাসান ।
মানচিএ খচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিব নারায়ন দাস । ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহরুল হক হলের ( তৎকালীন ইকবাল হল ) ১১৮ নম্বর কক্ষে বসে জাতীয় পতাকার ডিজাইন করেন । পরবর্তীতে বর্তমান জাতীয় পতাকার (মানচিএবিহীন ) ডিজাইন করেন বাংলাদেশের প্রখ্যাত চিএশিল্পী কামরুল হাসান (১৯২১ - ১৯৮৮ খ্রি:) ।
জিয়া সার কারখানার বর্তমান নাম ‘আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লি.’।
- কারখানাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অবস্থিত।
- এ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদিত হয়।
- এছাড়া অন্য যেসব কারখানায় ইউরিয়া উৎপাদিত হয়, তা হলো- চট্টগ্রাম ইউরিয়া, ঘোড়াশাল, পলাশ, যমুনা, কর্ণফুলী ও শাহজালাল সার কারখানা।
- উল্লেখ্য, বাংলাদেশের সবচেয়ে বড় যমুনা সার কারখানা জামালপুরের তারাকান্দিতে অবস্থিত।
জব সলুশন