পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ধরি,
পুত্রের বর্তমান বয়স x বছর
∴পিতার বর্তমান বয়স ৪x বছর
শর্তমতে,
১০( x-৬)= ৪x -৬
বা, ১০x-৬০= ৪x-৬
বা, ১০x-৪x=৬০ -৬
বা, ৬ x=৫৪
∴ x=৯
পুত্রের বর্তমান বয়স ৯ বছর
এবং পিতার বর্তমান বয়স=৪×৯=৩৬ বছর
Related Questions
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এবং স্যার নবাব সলিমুল্লাহ ও সৈয়দ নওয়াব আলী চৌধুরীর মতো নেতৃবৃন্দের উদ্যোগে এই প্রাচীন ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়।
ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে ।
১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মাধ্যমে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এই তারিখটি বিশ্বব্যাপি ফরাসি বিপ্লবের দিন হিসেবে পালিত হয়।
বাংলাদেশের সংবিধানের ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার পর ৬০ দিনের (দুই মাস) মধ্যে পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক আহ্বান করা বাধ্যতামূলক। অর্থাৎ, সংসদের যেকোনো দুটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকতে পারবে না।
AB পজিটিভ (AB+) রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়। এই গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি (Anti-A বা Anti-B) থাকে না। এর ফলে এরা কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই অন্য যেকোনো রক্তের গ্রুপ থেকে নিরাপদে রক্ত গ্রহণ করতে পারে।
টামিন 'কে' (Vitamin K) ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়নকারী হলেন তরুণ স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
জব সলুশন