কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানকে কী বলা হয়?
কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান - প্রদান প্রযুক্তিকে ইন্টারনেট বলে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে সারাবিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ককে পরস্পর সম্পর্কযুক্ত করে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে ইন্টারনেট বলে।
Related Questions
প্লাটিলেট হচ্ছে রক্তের এক ধরণের ক্ষুদ্র কণিকা বা অণুচক্রিকা, যা রক্ত জমাট বাঁধতে ও রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে।
স্বাভাবিক মানুষের রক্তে প্লাটিলেটের হার প্রতি ১০০ মিলিলিটারে দেড় লাখ থেকে চার লাখ।
এই পরিমাপের চাইতে প্লাটিলেটের মাত্রা কমে গেলে রক্তক্ষরণের ঝুঁকি দেখা দেয়।
বাংলাদেশকে ভূকম্পনের তিনটি জোনে ভাগ করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন হিসেবে উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থান যেমন: সিলেট, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার উল্লেখযোগ্য। ঢাকা ও চট্টগ্রাম মাঝারি ঝুঁকিপূর্ণ এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সর্বাপেক্ষা কম ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত।
শাকসবজি চাষ সংক্রান্ত বিদ্যাকে Olericulture (ওলেরিকালচার) বলা হয়।
কোনো স্থানের বায়ূর তাপ, বায়ূর চাপ, বায়ূর আর্দ্রতা, বায়ূপ্রবাহ এবং বারিপাত বা অধঃক্ষেপ হলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান । অন্যদিকে জলবায়ুর নিয়ামক অর্থাৎ যেসকল অবস্থা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- সমুদ্রস্রোত, অক্ষাংশ, বৃষ্টিপাত, উচ্চতা, পর্বতের অবস্থান ইত্যাদি ।
ফরাসী শব্দ “laissez-faire” যার অর্থ "করতে দাও, যেতে দাও, পাশ কাটাতে দাও"। অর্থাৎ মানুষ যা পছন্দ করে তাকে তা করতে দেয়া।
- ঊনবিংশ শতাব্দীর প্রথম এবং মধ্য ভাগ থেকে লেসে-ফেয়ার শব্দটি মুক্ত বাজার অর্থনীতির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইংরেজি ভাষায় এই শব্দের আবির্ভাব হয়েছিল ১৭৭৪ সালে জর্জ হোয়াটলির "Principles of Trade" গ্রন্থ প্রকাশের মধ্যদিয়ে।
- স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথকে লেসে ফেয়ার (Laissez-faire) নীতির জনক বলা হয়। তাঁর মতে, অর্থনীতির প্রতিযোগিতা ‘‘অদৃশ্য হাত” দ্বারা পরিচালিত হবে। অ্যাডাম স্মিথের লেসে ফেয়ার নীতির মূলকথা হলো, সরকার অর্থনীতি থেকে দূরে থাকবে এবং ব্যবসা ও ভোক্তাদের তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে দেবে এবং উৎপাদনকারীদের মধ্যেকার প্রতিযোগিতায় ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের সময় পণ্যের মূল্য কম রাখতে সাহায্য করবে
বিশ্বে তেল রপ্তানীতে শীর্ষ দেশ সৌদি আরব এবং দ্বিতীয় রপ্তানিকারক দেশ রাশিয়া । তেল আমদানিতে শীর্ষ দেশ চীন । অন্যদিকে তেল উৎপাদন ও ব্যবহারের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ।
জব সলুশন