পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
পেট্রোল প্রাকৃতিক প্রক্রিয়ায় উৎপন্ন হাইড্রোকার্বন যা পানির তুলনায় অনেক হালকা। পেট্রোলের আগুনে পানি ঢেলে দিলে পেট্রোলের আগুনের উত্তাপ অনেক বেশি হওয়ায় পানি বিশ্লিষ্ট হয়ে যায়। তাই পানি দ্বারা পেট্রােলের আগুন নেভানো যায় না। তাছাড়া পানি পেট্রোল অপেক্ষা ভারী হওয়ায় বিশ্লিষ্ট হওয়ার পর যে পানি অবশিষ্ট থাকে তা প্রেট্রােলের নিচে চলে যায়। ফলে পেট্রোলের আগুন জ্বলতে থাকে।
Related Questions
একটি আদর্শ মাটিতে জৈব পদার্থের পরিমাণ থাকা উচিত শতকরা ৫ ভাগ । বাকি উপাদানের মধ্যে থাকে ৪৫% খনিজ পদার্থ, ২৫% বায়ু এবং ২৫% পানি ।
পরিবেশের সঠিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৈজ্ঞানিক ও পরিবেশগত মানদণ্ড অনুযায়ী দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা আবশ্যক।
বহুমূত্র রোগ বা ডায়াবেটিসে (Diabetes Mellitus) মূলত ইনসুলিন নামক হরমোনের প্রয়োজন হয়। ইনসুলিন অগ্ন্যাশয় (Pancreas) থেকে নিঃসৃত এমন একটি হরমোন, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং শরীরের কোষগুলোতে গ্লুকোজ প্রবেশে সাহায্য করে। অগ্ন্যাশয় যদি পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারে (টাইপ ১ ডায়াবেটিস) অথবা শরীর যদি সেই ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে না পারে (টাইপ ২ ডায়াবেটিস), তখন রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং বহুমূত্র রোগ দেখা দেয়। এই ঘাটতি পূরণের জন্যই ইনসুলিন হরমোনের প্রয়োজন হয়।
'হার্ডডিস্ক' মাপার একক হল - - - - গিগাবাইট। সহায়ক মেমোরি তে যেসব ডেটা ও নির্দেশ থাকে যা মুহূর্তে গণনার জন্য প্রয়োজন না হলেও কিছুক্ষণের মধ্যেই প্রয়োজন হয়। তেমনি একটি অন্যতম সহায়ক মেমোরি হল হার্ডডিক্স।
পানিতে কার্বন ডাই-অক্সাইডের দ্রবণকে সোডা ওয়াটার বলা হয়। উচ্চ চাপে পানিতে এই গ্যাস দ্রবীভূত করে রাসায়নিকভাবে কার্বনিক এসিড তৈরি করা হয়।
যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে পদার্থের গলনাঙ্ক বলে।
-প্রদত্ত পদার্থের ধাতুগুলোর মধ্যে পারদের গলনাঙ্ক সবচেয়ে কম (-৩৯⁰ C) , যা সাধারণ তামাত্রায় তরল ।
-পক্ষান্তরে , দস্তার গলনাঙ্ক ৪১৮⁰C ,সীসার গলনাঙ্ক ৩২৭⁰C এবং লোহার গলনাংক ১৫৩৫⁰C
জব সলুশন