প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কোথায়?

ক) কাঠমুণ্ডু
খ) ঢাকা
গ) নয়াদিল্লী
ঘ) কলম্বো
বিস্তারিত ব্যাখ্যা:

সাফ গেমস এর নাম ২০০৬ সালে এসএ গেমস (সাউথ এশিয়ান গেমস ) করা হয় । প্রতি ২ বছর অন্তর সাফ গেমস অনুষ্ঠিত হয় .১৯৮৪ সালে নেপালের কাঠমন্ডুতে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ।ঢাকার প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে ।

Related Questions

ক) ১০ দফা
খ) ১৬ দফা
গ) ২১ দফা
ঘ) ২৬ দফা
Note :

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা ভিত্তিতে পরিচালিত হয় ২১ দফা।

একুশ দফা ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা এবং পূর্ব বাংলায় মুসলিম লীগ শাসনের অবসানের উদ্দেশ্যে আওয়ামী মুসলীম লীগ, কৃষক - শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দলের সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট নামে একটি নির্বাচনী মোর্চা গঠিত হয়।

এর প্রধান উদ্যোক্তা ছিলেন কৃষক - শ্রমিক পার্টির সভাপতি এ. কে. ফজলুল হক, আওয়ামী মুসলীম লীগের সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং নেতা হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী। যুক্তফ্রন্টের পক্ষ থেকে ২১টি প্রতিশ্রুতি সহকারে যে নির্বাচনী কর্মসূচী ঘোষণা করা হয় তা একুশ দফা কর্মসূচী নামে পরিচিত।

ক) হুমায়ুন
খ) আকবর
গ) হুমায়ুন
ঘ) বাবর
Note :

মোঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর।

সাধারণত বাবর, বাবুর নামেই বেশি পরিচিত (ফেব্রুয়ারি ১৪, ১৪৮৩ - ডিসেম্বর ২৬, ১৫৩০) মধ্য এশিয়ার মুসলমান সম্রাট ছিলেন। তার জন্ম উজবেকিস্তান।

তিনি ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট। তিনি তৈমুর লঙ্গ - এর সরাসরি বংশধর এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তিনি মির্জা ওমর সাঈখ বেগ এর পুত্র, এবংতৈমুরী শাসক উলুগ বেগ এর প্রপৌত্র ছিলেন।

তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লীর লোদি রাজবংশের সুলতান ইবরাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার পুত্র মির্জা হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন।

ক) ১৯৬৯ সালের ২০ জানুয়ারি
খ) ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি
গ) ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
ঘ) ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
Note :

আসাদ শহীদ হন ১৯৬৯ সালের ২০ জানুয়ারি।

আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (জুন ১০, ১৯৪২ - জানুয়ারি ২০, ১৯৬৯) একজন শহীদ ছাত্রনেতা; তিনি আইয়ুব খানের পতনের দাবীতে মিছিল করার সময় জানুয়ারি ২০, ১৯৬৯ সালে পুলিশের গুলিতে নিহত হন।

তবে তিনি সর্বসমক্ষে শহীদ আসাদ নামেই অধিক পরিচিত ব্যক্তিত্ব। শহীদ আসাদ হচ্ছেন ১৯৬৯ সালের গণ - আন্দোলনে পথিকৃৎ তৎকালীন পূর্ব - পাকিস্তানের তিন শহীদদের একজন; অন্য দু'জন হচ্ছেন - শহীদ রুস্তম ও শহীদ মতিউর। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান।

ক) হুসেন শাহ
খ) সম্রাট জাহাঙ্গীর
গ) রাজা টোডরমল
ঘ) ইংরেজরা
Note :

এ দেশের সরকারি কাজে 'ফারসি' ভাষা চালু করেন রাজা টোডরমল।

রাজা টোডরমল আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন। তিনি আকবরের দরবারে অন্যতম নবরত্ন ছিলেন।

তিনি প্রথম বাংলায় সরকারি কাজ ফারসি ভাষা চালু করেন।

ক) আরবীয়দের
খ) মিশরীয়দের
গ) দাবিয়ুসের
ঘ) ক্যাম্বসেসের
Note :

১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি মিশরীয়দের।

মিশরীয়রা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। স্থাপত্য ক্ষেত্রে অন্যতম অবদান পিরামিড, ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে স্ফিংস মূর্তি।

কারুশিল্পের মধ্যে কম্বল, পর্দা, কুশন ইত্যাদি। নগর সভ্যতার বিকাশের শুরুতে মিশরীয়রা লিখন পদ্ধতির উদ্ভাবন করেছিল।

ক) শনিবার রাত্রি ১০টা
খ) শনিবার দুপুর ৪টা
গ) শুক্রবার রাত্রি ১০টা
ঘ) শনিবার ভোর ৪টা
Note :

কোনো স্থানে সময় যখন শনিবার সকাল ১০টা তখন এর ১৮০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে - - - - শনিবার রাত্রি ১০টা।

আমরা জানি,

কোন স্থান থেকে পূর্ব দিকে গেলে ১° = ৪ মিনিট যোগ হয়। ১৮০° = ১২ ঘন্টা।

তাই শনিবার সকাল ১০টার সাথে ১২ ঘন্টা যোগ করলে শনিবার রাত ১০টা হবে।

জব সলুশন

পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী — পোস্টাল অপারেটর 19-06-2026

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন-জারিকারক 13-06-2026

পরিবেশ অধিদপ্তর-অফিস সহায়ক 12-06-2026

বাংলাদেশ রেলওয়ে — সহকারী স্টেশন মাস্টার 2026-05-16

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন-বেঞ্চ সহকারী 2026-05-16

বাংলাদেশ রেলওয়ে — গার্ড গ্রেড-২ ( 2026-05-16)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন